somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

খুলনায় বিমান বন্দর নির্মাণ প্রক্রিয়া আবার শুরু

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির মুখে খুলনায় খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ প্রক্রিয়া আবার শুরু হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিমান ওঠানামার ফিজিবিলিটি স্টাডি সম্পাদনের জন্য নিয়োগ দেয়া হয়েছে। সরকারের শীর্ষ মহলের সিদ্ধান্ত অনুযায়ী অল্প সময়ের মধ্যে ছোট যাত্রীবাহী বিমান চলাচলের ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে জানা যায়।
কুয়েটের একটি সূত্র অবশ্য বলছে, ফিজিবিলিটি স্টাডি সম্পাদনের জন্য নুন্যতম ৪ মাস সময়ে লাগবে। গত ১৩ মার্চ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সাথে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নেগোসিয়েশন কমিটির সভা ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় স্বল্পতম সময়ের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য কুয়েটকে অনুরোধ জানানো হয়।
খুলনা বিভাগীয় প্রেসকাব ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী লেঃ কর্নেল (অবঃ) ফারুক খান। গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে খুলনার ফয়লায় নির্মাণ প্রক্রিয়া থমকে থাকা খানজাহান আলী বিমান বন্দরের কাজ শুরু করার দাবি ওঠে। বিমান মন্ত্রী এখানে ঘোষণা দেন ছোট আকারের যাত্রী পরিবহন বিমান ওঠানামা করানো যায় কিনা সে বিষয়ে জরুরী ব্যবস্থা নেয়া হবে।
১৭ ডিসেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এডিপি সভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ফিজিবিলিটি স্টাডি সম্পাদনের জন্য নিয়োগ দিতে এই সভায় সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি জরুরী হলেও ৩ মাস কোন গতি পায়নি। মার্চ মাসের ৪ তারিখে কুয়েটকে ফিজিবিলিটি স্টাডির জন্য কেন নিয়োগ দেয়া হয়নি তা’ জানতে চেয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে মন্ত্রণালয় চিঠি দেয়। সর্বশেষ জানা যায়, কুয়েটকে এই স্টাডি সম্পন্নের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
একটি অভিজ্ঞ সূত্র বলছে, ফয়লায় খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ প্রক্রিয়া নানা অবহেলার শিকার হওয়া সত্ত্বে¡ও যতটুকু কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে তার উপর ভিত্তি করে স্বল্প সময়ের মধ্যে ছোট যাত্রীবাহী বিমান ওঠানামার ব্যবস্থা করা সম্ভব। প্রথম পর্যায়ে এই ব্যবস্থা করে খানজাহান আলী বিমান বন্দরের ঐতিহাসিক যাত্রা শুরু করা যায়।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মংলাকে কার্যকর ও সুন্দরবনের পর্যটন সুবিধার লক্ষ্যে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। ১৯৯৬ সালে বিমানবন্দর নির্মাণের জন্য একনেক অনুমোদন দেয়। এ বিমানবন্দরকে পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ বিমানবন্দরে রূপান্তরের জন্য ২০০১ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় সিদ্ধান্ত নেয়।
এর আগে বিএনপি সরকারের শেষ বছর ১৯৯৫ সালের মার্চে তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
বিএনপি জোট সরকারের আমলে ২০০২ সালে ২৬ জানুয়ারি পৃথক পিপি প্রণয়ন করে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে পেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে পরিকল্পনা কমিশনের সভায় বৈদেশিক অর্থায়নের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। ২০০৬ সালে প্রকল্প সংশোধন নয়, নতুন প্রকল্প হিসেবে প্রস্তাব প্রেরণের জন্য পরিকল্পনা কমিশন সিদ্ধান্ত নেয়। এভাবে পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাইয়ের নামে কেটে যায় ৫ বছর।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে পুনরায় ‘খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প’ গুরুত্বপূর্ণ হিসেবে বিশেষ বিবেচনায় নেয়া হয়। ২০১১ সালে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় প্রাক্কলিত ব্যয় ৩শ’ ২২ কোটি টাকার পরিবর্তে ৪শ’ ৫৪ কোটি টাকা নির্ধারণের জন্য প্রকল্পটি পুনরায় মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠানের জন্য বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনকে অনুরোধ জানানো হয়। এদিকে ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা-সাতীরা সফরকালে বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে প্রতিশ্রুতি দেন। প্রকল্প বাস্তবায়নে কার্যকর পদপে নেয়ার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়। প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে যোগাযোগ শুরু হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বলা হয়, প্রস্তাবিত বিমান বন্দরটি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাট জেলার মংলার অতি কাছে। বিমান বন্দরটি স্থাপিত হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য গতিশীল হবে। দেশী ও বিদেশী ব্যবসায়ী মহল তুলনামূলক কম সময়ে ও নিরাপদে ইপিজেড ও মংলা বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মালামাল পরিবহনসহ ইপিজেড ও বন্দরের কার্যকারিতা বাড়বে। অন্যদিকে বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের পর্যটন বিকাশে এই বিমান বন্দর বিশেষ ভূমিকা রাখবে। এদেশের পর্যটন সেক্টরে সুন্দরবনের অপরূপ বৈচিত্র্য, হযরত খানজাহান আলী (রহ:) মাজার, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, পার্শ¦বর্তী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজার ও স্মৃতিসৌধ, বিশ্বকবি রবীন্দ্রনাথের পূর্বপুরুষের বাসস্থান পিঠাভোগ এবং দক্ষিণডিহির শ্বশুরালয় ইত্যাদির গুরুত্ব অপরিসীম। এসব স্থানসমূহে দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশী পর্যটকদেরও আকৃষ্ট করতে সম। বিমান বন্দরটি নির্মাণ হলে পর্যটকদের নিরাপদ যাতায়াত সুবিধা হবে এবং পর্যটনখাতের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
দেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি পণ্য চিংড়ির প্রায় শতকরা ৬০ ভাগ সরাসরি খুলনা অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান হতে রফতানি হয়ে থাকে। রেণুপোনা কক্সবাজার হতে খুলনায় সড়ক পথে পরিবহন সময় সাপে ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যবসায়ীরা আর্থিকভাবে তিগ্রস্ত হয়। বিমান বন্দর নির্মাণ হলে দেশের চিংড়ি রফতানি সহজতর হবে ও অধিক বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।
Click This Link
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×