somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

মসজিদের মাইক ‘অপব্যবহার’ রোধে ১০ হাজার লিফলেট বিতরন

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মসজিদের মাইক ‘অপব্যবহার’ বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার ৷ এজন্য ইসলামিক ফাউন্ডেশনকে কাজে লাগান হচ্ছে ৷ আর সারা দেশে পুলিশ লিফলেট বিলির কর্মসূচি হাতে নিয়েছে ৷ সাম্প্রতিক সময়ে অন্তত দুটি ঘটনায় মসজিদের মাইকে গুজব ছড়িয়ে

সহিংস ঘটনা ঘটানোর প্রমাণ আছে বলে দাবি করেছে সরকার ৷ সরকার বলছে, ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর তাকে চাঁদে দেখা গেছে বলে গুজব ছড়ান হয় ৷

বগুড়ায় ভোররাতে মসজিদের মাইক ব্যবহার করে জামায়াত-শিবির এই গুজব প্রচার করে সাধারণ মানুষকে উত্তেজিত করে ব্যাপক তাণ্ডব চালায়৷ থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা চালায় ৷ হামলা চালায় পুলিশের ওপর৷ পুড়িয়ে দেয় প্রশাসনিক ভবন৷ আর এতে অনেক প্রাণহানির ঘটনা ঘটে ৷ একইভাবে ১১ এপ্রিল ফটিকছড়িতে মসজিদের মাইক ব্যবহার করে জামায়াত-শিবির ও হেফাজত কর্মীরা গুজব ছড়ায় যে মসজিদের ইমামকে ধরে নিয়ে গেছে হরতাল বিরোধী আওয়ামী লীগ নেতা-কর্মীরা৷ তার পর সেখানেও হয় ব্যাপক সহিংসতা ৷ তিন আওয়ামী লীগ কর্মীকে আটক করে কুপিয়ে হত্যা করা হয় ৷

জানা যায়, এইসব ঘটনা সরকারকে চিন্তায় ফেলে দিয়েছে ৷ কারণ সামনে যেকোনো দিন যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা গোলাম আযম এবং কামারুজ্জামানের বিরুদ্ধে রায় দেয়া হবে ৷ এই অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১০ হাজার লিফলেট ছাপিয়ে তা বিতরণের উদ্যোগ নিয়েছে ৷

উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, লিফলেটে মসজিদের মাইক অপব্যবহার যাতে না হয় সে জন্য ধর্মপ্রাণ মুসলমানদের সতর্ক থাকার আহ্বান জানান হয়েছে ৷ একই সঙ্গে কোনো ধরণের গুজবে কান না দেয়ারও আহ্বান জানান হয়েছে ৷ পুলিশ সদর দফতর থেকে জানা গেছে, শুধু ঢাকা নয় সারা দেশেই পুলিশ এ নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে ৷ মাসুদুর রহমান আরও জানান, কারুর বিরুদ্ধে মসজিদের মাইক অপব্যবহার করে গুজব ছড়ানো বা অশান্তি সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ আছে ৷

অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা মোহাম্মদ আফজাল ডয়চে ভেলেকে বলেন, তারা সারা দেশের মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের এব্যাপারে সতর্ক থাকার জন্য বলেছেন৷ মসজিদের মাইক ধর্মীয় এবং জনসেবামূলক কিছু কাজ ছাড়া ব্যবহারের সুযোগ নেই ৷ আর এই মাইক ব্যবহার করে গুজব বা সহিংসতা সৃষ্টি গর্হিত অন্যায় ৷ আর মসজিদের মাইক যাতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ হাতে না পায় সে ব্যবস্থা নেয়ার জন্যও বলা হয়েছে ৷ তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যারা মসজিদের মাইক ব্যবহার করে জঘন্য কাজ করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত ৷

মাওলানা আফজাল বলেন, শুধু মাইক নয় মসজিদ মাদ্রাসা ব্যবহার করে কেউ যাতে ধর্মের অপব্যাখ্যা দিয়ে উন্মাদনা এবং জঙ্গি তৎপরতা চালাতে না পারে, সে জন্যও তারা জনসচতেনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ৷

এদিকে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদের মাইক অপব্যবহার সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে বলেছেন ৷ বৃহস্পতিবার ঢাকায় তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে বলেন, এ ব্যাপারে সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ মানুষকে সচেতন করতে হবে৷
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×