somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

জীবন বাঁচাতে জীবনবাজি----সাভার ট্রাজেডীতে উদ্ধারকর্মীদের মনোবল দেখে মুক্তিযুদ্ধের সেই উদ্যামতা কে দেখতে পাই

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চার দিকে লাশের গন্ধ, এর মধ্যেই মুখবন্ধনী বেঁধে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীদল। কিন্তু এর মধ্যেই কয়েকজনকে দেখা গেল, কোনো মুখবন্ধনী নেই তাদের। জীবন বাঁচাতে সব তুচ্ছ করেই কাজ চালিয়ে যাচ্ছেন তারা। গত বুধবার সাভারে রানা প্লাজা ধসে পড়ার পর এই উদ্ধারকর্মীরাই হতাহতদের বাঁচানোর কাজটি শুরু করেন। এখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসসহ অন্য সংস্থাগুলোর কর্মীরা কাজ করলেও স্বেচ্ছাসেবী এই কর্মীদের তৎপরতা থেমে নেই। এদের অনেকে গত চারদিন ধরেই কাজ করছেন।
শনিবার দুপুর, মুখে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে বিধ্বস্ত ভবনের সামনে চিকিৎসকদের কাছে উপুড় হয়ে ছিলেন সুঠাম দেহের যুবক এজাজুদ্দিন (৩০)। তার গেঞ্জিতে তখনো লেগে আছে ইট-সুরকির ধুলা, যেন যুদ্ধাহত এক সৈনিক। বিধ্বস্ত ভবনে উদ্ধার কাজ থেকে নেমে এসেছিলেন এজাজ, পা থেকে তখন রক্ত ঝরছিল। ২০/২৫ মিনিটের সেবায় সেরে উঠে ফের হাসিমুখে আবার নেমে পড়ার প্রত্যয়। এজাজ বলেন, “তিনদিন হলো উদ্ধার কাজে নেমেছি। মাঝে মাঝে দেহের শক্তির কাছে হেরে যাই। ঝুঁকি আছে, ভেতরে বেশ দুর্গন্ধও। তারপরও একটি প্রাণের আশায় খুঁজে ফিরছি।”
কাজ করার সময় পায়ে আঘাত পান এজাজ, কীসের আঘাত তা-ও বুঝতে পারেননি। যখন দেখলেন, তখন চিকিৎসার জন্য নিচে নেমে আসেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে কাজে পুনরায় নামার আগে সাংবাদিকদের সঙ্গে কথা হয় এই যুবকের। একটি বেসরকারি কোম্পানির পারসেজ ম্যানেজার হিসেবে কর্মরত এজাজ জানালেন, দুর্গতদের সেবায় নিজের উদ্যোগেই কাজে নেমে পড়েছেন তিনি।
এজাজের মতো শ’ শ’ স্বেচ্ছাসেবী এখন রানা প্লাজার ধ্বংসস্তুপে। বিভিন্ন ফাটল ধরে খুঁজছেন আটকে পড়াদের। জীবিত মানুষের সন্ধান মিললেই ছুটে যাচ্ছেন পানি, অক্সিজেন সিলিন্ডার আর লোহা-কংক্রিট কাটার যন্ত্র নিয়ে। স্বজনসন্ধানী শ’ শ’ মানুষ এই স্বেচ্ছাসেবীদের দিকেই তাকিয়ে আছেন, তারা নেমে এলেই ঘিরে জানতে চাইছেন, নতুন কোনো খবর মিলেছে কি না।
বোন সীমাকে খুঁজতে এসে এক নারীকে ছুটে আসতে দেখা গেল স্বেচ্ছাসেবীদের কাছে- “ভাই, আমার বোনকে একটু উদ্ধার করে দাও। তোমাদের মুখ থেকে বললেই আমার বোনরে পাবো। সে বাথরুমের পাশে একটি কে আটকানো রয়েছে। আপনারা একটু মাইকে ঘোষণা দিতে বলেন, আপনারাই আমাদের ভরসা।” এর কিছুণ পরেই ঘোষণা এলো সীমাকে উদ্ধারের। বোনের খবর পেয়ে হাসির উদ্ভাস দেখা গেল ওই নারীর মুখে, এরপর ছুটলেন সিএমএইচে, ওই হাসপাতালেই নেয়া হয়েছে সীমাকে। মানিকগঞ্জের বাবুর্চি আহমদ হোসেন জানালেন, তার হাত ধরেই তিনশ জন জীবিত ব্যক্তি উদ্ধার হয়েছে। শুক্রবার সকাল থেকে একটানা কাজ করতে থাকা এই যুবক বলেন, চট্টগ্রামের হামজারবাগে ভবন ধসের সময় ছিলেন আহমদ। ওই অভিজ্ঞতা নিয়েই এবারের উদ্ধার কাজে নেমেছেন তিনি।
জীবনের ঝুঁকি নিয়ে ভবনের নিচের বেজমেন্টে যাওয়ার বর্ণনা দিয়ে তিনি বলেন, ছোট গর্ত দিয়ে গিয়ে তৃতীয় তলা থেকে ১২ জন জীবিতকে উদ্ধার করেন তিনি। স্বেচ্ছাসেবী এই যুবকদের কাজের প্রশংসাও করলেন উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল হাসান শহীদ সোহরাওয়ার্দী। “এ উদ্ধার কাজে প্রশিতি কমান্ডোরা যেমন আছেন, তেমনি সাধারণ মানুষের সাড়াও কম নয়। প্রশিতি ও অপ্রশিতিদের সাহসের জোরেই এ অসম্ভব কাজটি দ্রুত সম্পন্ন করা যাচ্ছে।” “আমাদের বাস্তব অভিজ্ঞতা না থাকলেও যেভাবে উদ্ধার কাজ চলছে তাতে বাংলাদেশ বিশ্বে মডেল হয়ে থাকবে,” বলেন তিনি।
উদ্ধার অভিযান নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবকদের কাজের কথা তেমন তুলে ধরা হয় না বলে অনুযোগ করলেন কয়েকজন; অবশ্য এটাকে যে গুরুত্ব দিচ্ছেন না, তা-ও জানালেন তারা। স্বজনের খোঁজে উদ্বিগ্নরা যে ‘স্যালুট’ দিচ্ছেন, সেটাকেই নিজেদের বড় প্রাপ্তি বলছেন তারা।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×