somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদিপ্রাবাসি বাংলাদেশিদের বিছছেদ

১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব থেকে শাহিন

ভিসা ও কফিল পরিবর্তন বন্ধের জন্য সৌদি প্রবাসী বাংলাদেশিরাই দায়ী


সৌদি আরব থেকে: সৌদি আরবে প্রায় ২৫ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন এবং সৌদিতে সর্বস্তরেই বাংলাদেশিরা কাজ করে যাচ্ছেন। কায়িক শ্রমের পেশা ছাড়াও অধিকাংশই পেশায় বাংলাদেশিদের সুনাম দীর্ঘ দিনের। কিন্তু দুঃখের বিষয় বিগত কয়েক বছর ধরে বাংলাদেশিদের কোন ভিসা ইস্যু হচ্ছেনা, এমন কি কোনো বাংলাদেশি কফিল পরিবর্তন ও পেশা পরিবর্তন করতে পারছেন না। বাংলাদেশিদেরকে এই দেশের সৌদি নাগরিকরা আর আগের মত ভাল চোখেও দেখছে না। বাংলাদেশিরা অনান্য দেশের শ্রমিকদের চেয়ে অপেক্ষাকৃত বেশি কাজ করতে পারেন তারপরেও মালিদের মন জোগাতে পারছেন না। এবং বেতনও কম দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বেতন দেওয়া হয় তাতে নিজের খাওয়ার খরচই হয় না।

এবার আসি অন্য প্রসঙ্গে- সৌদিআরবে, রিয়াদে দুইটি স্থান আছে নাম, হারা এবং বাথা এই দুই জায়গায় বিপুল সংখ্যাক বাংলাদেশি রয়েছেন। এর মাঝে কিছু কুচক্রির আবির্ভাব ঘটেছে যারা বিএনপি অথবা আওমালীগের রাজনৈতিক পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। তাদের ভীতর অনেকেই রয়েছে যারা হুন্ডি, থাইল্যান্ডের লটারি কিংবা জুয়ার সাথে জড়িত এবং একদল রয়েছে যাদের এই দেশের কিছু অসৎ পুলিশের সাথে ভাল সম্পর্ক রয়েছে। আর এই অসৎ পুলিশের মাধ্যমে কিছু অসৎ বাংলাদেশি নিজের দেশের মানুষকেই হয়রানি করছে এবং এই দেশের প্রশাসনের ভয় দেখিয়ে বিভিন্ন ভাবে চাঁদা আদায় করছে। এমনকি কিছু বাংলাদেশি পরিবারে দিনে দুপুরে ডাকাতির ঘটনাও ঘটেছে।

হারায় বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের বাস। এখানে বিশেষ করে ফেনি, ব্রাহ্মণবাড়িয়া, দোহার, বরিশাল, টাঙ্গাইল ও সিলেট জেলার ভিন্ন ভিন্ন গ্র“প রয়েছে। ছোটখাট বিষয় নিয়ে এক জেলা অন্য জেলার সাথে রাস্তায় নেমে সংঘর্ষে লিপ্ত হয়। এমনকি খুনাখুনি-রক্তারক্তির ঘটনাও ঘটে।

এই ঘটনা গুলোর খবর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই দেশের জনগণ ও সরকারের কাছে পৌছে যায়, যা বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের ভাবমূর্তি ধূলায় মিশিয়ে দিয়েছে।

এই ঘটনা গুলো মুষ্টিমেয় কিছু লোক ঘটিয়ে যাচ্ছে এবং যার পেছনে এই দেশে প্রবাসী বিএনপি কিংবা আওমালীগের কিছু নেতার হাত রয়েছে। এই মুষ্টিমেয় কিছু অসৎ বাংলাদেশীর জন্য ২৫ লাখ সৌদি প্রবাসী বাংলাদেশীদের ভবিষ্যত আজ অনিশ্চয়তার দিকে।

আগেই উল্লেখ করেছি এরইমধ্যে সৌদি সরকার বাংলাদেশিদের বিরুদ্ধে বিভিন্ন কঠিন পদক্ষেপ নিয়েছে। আর এভাবে চলতে থাকলে সৌদিআরবে বাংলাদেশিদের ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায় না।

আমরা মনে করি বাংলাদেশ সরকারকে এ ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। সৌদিআরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করতে হবে। আমরা সেই অপেক্ষায়ই রয়েছি।
যত তারাতারি পাড়েন আমরা এর সমাধান চাই।



সৌদিআরব
মদিনা থেকে
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ২:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×