অনেক দিন পর তোমাকে ভেবে ভেবে
অবশ হয়ে আসছে দুটি পা।
বুকের সব কোণে ব্যাথা অনুভব করছি তোমাকে ভেবে ভেবে।
চোখ ঝাপসা অনেকক্ষণ থেকে, ভীষণ অসহায় বোধ করছি তোমাকে ভেবে ভেবে।
কথা বলতে ইচ্ছে করে না আর
ঠিকমত খাওয়া হয় না বেশ কিছুদিন, তোমাকে ভেবে ভেবে।
তোমাকে দেখি না আজ টানা৩৭৩দিন
শরীরের ওজনও কমেছে তোমাকে ভেবে ভেবে।
তোমাকে ভুলে থাকার চেষ্টায় ব্যস্ততা বেড়েছে।
না করা কাজগুলো করে যাচ্ছি অবিরাম তোমাকে ভেবে ভেবে
নষ্ট হচ্ছি ধীরে ধীরে। তোমার দেয়া কষ্টগুলো মুছে ফেলার চেষ্টা বৃথাই
অন্ধকারে ডুবে থাকছি সব সময় তোমাকে ভেবে ভেবে।
চিবুক বেয়ে আবারও জল গড়িয়ে পড়ছে
অনেক দিন পর তোমাকে ভেবে ভেবে।
আমি নাকি আর আগের মত সুন্দর নেই।
তোমাকে নিয়ে আর আলোচনায় বসি না।
তোমার কথা ভাবতে এখন আর সাচ্ছন্দ্য বোধ করি না
তোমার মত করে এই নামে আমাকে কতদিন আর কেউ ডাকে না।
অনেক কষ্ট পাই তোমাকে ভেবে ভেবে
গোলাপী চিবুক বেয়ে জল গড়িয়ে পড়ছে অবিরাম
অনেক দিন পর তোমাকে ভেবে ভেবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


