somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"গনতন্ত্র মঞ্চ' বনাম 'গনজাগরন মঞ্চ'

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণ একটা আন্দোলনকে অসাধারণ ফ্লেভার দিয়ে জনগনের আবেগ নিয়ে খেলা খেলতে যেয়ে কবে না জানি বাংলাদেশ আওয়ামি সরকারের সোনার ডিম পাড়া হাসটাকে হারাতে হয় কে জানে! সেদিন হয়তো আর বেশী দূরে নয়। শুনেছি বিএনপিও নাকি "গনতন্ত্র মঞ্চ" নামের আরেকটি আন্দোলনের সূচনা করবে। জামাত এবং অন্যান্য ইসলামি দলগুলোও বসে থাকবেনা নিশ্চই! তারাও শুরু করবে ইসলাম রক্ষা কমিটি। (ইস্যুটা হবে ইসলাম রক্ষা। এখানে নোংরা রাজনীতি থাকলেও থাকতে পারে।)
প্রত্যেকেরই কম বেশী সমর্থক জোটে যাবে। কেউ জীবন বাজি রেখে গনতন্ত্র রক্ষার পণ করবে। কেউ ইসলাম রক্ষার। শুরু হবে ভায়াবহ বিশৃংখলার।

সরকার যদি খুব শক্ত হাতে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রন করতে না পারে আমার মনে হয় এটা খুব খারাপ একটা ব্যাপার হয়ে যাবে। "ঘি বেশী মাখলে গু হয়ে যায়" আজ যেই সাধারণ মানুষগুলো 'গনজাগরন মঞ্চে' কথিত দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহন করছে তাদের সবার সমর্থন এক জায়গায় নাও থাকতে পারে। কেন তাদের সমর্থন এক জায়গায় থাকবেনা তা বলার প্রয়োজনবোধ করছিনা আপাতত। গনজাগরণ মঞ্চের সম্প্রতিক বিতর্কিত কার্যক্রম একটা বড় কারণ হতে পারে।

যত দিন যাচ্ছে দেশে বিদেশে এই আন্দোলন নিয়ে ততই বিতর্ক বাড়ছে। যারা প্রথমে আন্দোলনের সাথে ছিল তাদের অনেকেই এখন উল্টো কথা বলছে। কেউ কেউ আন্দোলনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিয়ে বিভ্রান্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ কেউ মনে করছে গনজাগরণের নামে পুলিশি পাহারায় 'পিকনিক' করাকে আর যাই বলুক আন্দোলন বলা যায়না।

যদি সেই আন্দোলনটা সরকারের ছত্রছায়ায় হয়ে থাকে। অথবা আওয়ামিলীগের কোন উদ্দেশ্যকে চীরতার্থ করার জন্য জিইয়ে রাখা হয়। তাহলে আমার মনে হয় এটা হীতে বিপরিত হয়ে যেতে পারে। এই আন্দোলনের দেখাদেখি বিএনপি শুরু করবে গনতন্ত্র মঞ্চ। অন্যান্যরা শুরু করবে অন্যান্য মঞ্চ। উভয় পক্ষের সমর্থকদের মাঝে এক ধরণের ধ্বংসাত্বক মনোভাব চলে আসবে। এরকম চলতে থাকলে দেশের আইন শৃংখলা পরিস্থিতী ভেঙে পরবে। চেইন অব কমাণ্ড মূল্যহীন হয়ে যাবে। উভয় পক্ষের হাজার হাজার সমর্থক মিলে বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানে হামলা করে লুটপাট চালাবে। দেশের সংরক্ষিত অস্ত্র ভাণ্ডার লুট হবে। দেশ এগিয়ে যাবে ভয়াবহ গৃহযুদ্ধের দিকে। (যদিও এখনি কারোর কারোর দাবী নির্দিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানে হামলা চালানোর পক্ষে। এক পক্ষ হামলা চালালে অন্যরা বসে থাকবে এটা ভাবার কোন কারণ নাই।)
শাহজাহান আহমেদ
০২-২২-১৩
ট্রয়, মিশিগান।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×