বিষময় প্রেমে, প্রনয় উল্লাসে
খুন করি পথ। গুম করি পাথারের জল।
অস্পষ্ট সীমানার পানে ছুটে চলি-
অদৃশ্য ভাগ্যের টানে।
অস্থির সময়ের কাব্যগুলোও বড় অযৌক্তিক মনে হয়!
যেথায় মুক্তির চুক্তি হবে। যেই ঘরে
সংলাপের আয়োজন।
গোল টেবিলের চারিপাশে বসা
একদল নগ্ন মানুষ। এবং আমি।
জানি, আজ আমাকেই প্রয়োজন তাদের!
প্রেমিকার স্পর্শে ঘোর কাটে।
নিজেকে পরখ করি।
গলাতে কলমি মালা-
বগলে গুজে দেয় কেউ, শুদ্ধমানব সনদ।
আমি কবি,
সনদের প্রয়োজন আমার না!
(শাহজাহান আহমেদ)
"অস্থির সময়ের কাব্য"
০৩-০৪-১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


