somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপন্যাস "প্রজাপতি বন্ধু" পর্ব এক (ক)

০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
মারুফ স্টেশনে ট্রেনের অপেক্ষা করছে। সাথে তঁার বন্ধু সেলিম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাহিরে। মারুফ বসেছে ওয়েটিং রুমের জানালার পাশে। জানালার একটা কাচ ভাঙা। কিছুক্ষণ পর পর বৃষ্টির ঝাপটা এসে তঁার মুখে পড়ছে। বৃষ্টির ঝাপটা মুখে পড়তেই মারুফ 'উ হু হু' বলে শব্দ করছে। সেলিম কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে মারুফের দিকে তাকিয়েছে।
'এমন করছিস কেন?'
'কী করছি?'
'একটু পর পর এরকম "উ হু হু " শব্দ করছিস কেন?'
'শীত লাগছে তো।'
'শীত লাগলে জানালার পাশ থেকে সরে বস।"
'জানালার পাশে ভালো লাগছে। যখন বৃষ্টির ঝাপটা আসে তখন মিষ্টি একটা গন্ধ এসে নাকে লাগে। ব্যাপারটা খুব ইণ্টারেস্টিং। কেমন যেন সাবান সাবান গন্ধ'
'কী যে আজগুবি কথা বলিস। বৃষ্টির ঝাপটা থেকে সাবানের গন্ধ আসবে কোথা থেকে।জানালার পাশে কদম গাছ আছে। কদম গাছ থেকে কদম ফুলের গন্ধ আসে।'
মারুফ মুগ্ধ হয়ে গেল। 'আরে তাইতো! কদম ফুলের যে এমন মিষ্টি গন্ধ আছে, তা-ই তো জানতাম না। আচ্ছা, এমন কোন সাবান কি আছে যেটাতে কদম ফুলের গন্ধ পাওয়া যায়?'
সেলিম ভ্রু কুঁচকে ফেলল। 'এখানে সাবানের কথা আসল কেন?'
' আসল, কারণ যদি এমন কোন সাবান থাকে, যেটাতে কদম ফুলের গন্ধ আসে, সেই সাবান দিয়ে আমি গোছল করতাম।'
সেলিম চুপ করে গেল। মারুফের আজব আজব কথা শুনতে ভালো লাগছে না। বিরক্ত লাগছে।
'সেলিম'
'হু'
'ঘুম পাচ্ছে?'
'না।'
'আমারতো ঘুম পাচ্ছে। দে, একটা সিগারেট দে। সিগারেটে লম্বা লম্বা কয়েকটা টান দিলে ঘুম কেটে যাওয়ার কথা। চা খেতে পারলে মন্দ হয়না।'
'ওয়েটিং রুমে সিগারেট টানবি কেমন করে? দেখছিস না নো স্মোকিং সাইন।'
'তাহলে চল বাইরে গিয়ে সিগারেট টেনে আসি। বৃষ্টি কমেছে। আরে চল না।'

সেলিম নিতান্ত অনিচ্ছায় বসা থেকে উঠল। এমন সময় আকাশে বিদ্যুৎ চমকালো। সেই আলোয় তঁারা দেখতে পেল একটা বারো-তেরো বছরের বাচ্চা ছেলে ওয়েটিং রুমের দরজার কাছে বসে আছে। ছেলেটার সামনে একটা কলসি উবু করা। আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে ছেলেটা কলসিতে আঘাত করল।
ছেলেটার আঙুলে সম্ভবত আংটি আছে। আংটির আঘাত এ্যালমোনিয়ামের কলসিতে টুং করে একটা শব্দ হল। মারুফ চমকে উঠল। কিছুক্ষণ নিরব থেকে ছেলেটা আবার কলসিতে আঘাত করল। যতবার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ছেলেটা ততোবারই কলসিতে আঘাত করছে। বাহিরে বৃষ্টি নেই। কিন্তু আকাশে এখনো মেঘ আছে। যে কোন মূহুর্তে বৃষ্টি নামতে পারে। সেলিম সিগারেট ধরিয়ে মারুফের দিকে প্যাকেটটা বাড়িয়ে দিল।
এমন সময় বৃষ্টি নামল। ছেলেটা মনে হয় বৃষ্টির জন্যই অপেক্ষা করছিল। বৃষ্টি নামার সাথে সাথে সে তঁার কলসিতে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করল।
বৃষ্টির শব্দ ছাড়িয়ে কলসির আঘাতের শব্দটা কানে এসে লাগছে। সেলিমের মেজাজ খারাপ হয়ে গেল। সবকিছুতে মেজাজ খারাপ হওয়া সেলিমের অভ্যাস। শুধু সেলিম নয়, ওয়েটিং রুমে বসে থাকা অনেকেই বিরক্তি নিয়ে ছেলেটির দিকে তাকাচ্ছে।
এভাবে অনেকক্ষণ ছেলেটা কলসিতে আঘাত করার পর কলসির শব্দের মাঝে হঠাৎ একটা ছন্দ নিয়ে এল। মারুফ এগিয়ে গিয়ে ছেলেটির পাশে দাড়াল। সে কলসিতে আঘাত করে যেতেই লাগল। মারুফ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। সামান্য একটা কলসির শব্দে যে এমন মধুর সুর থাকতে পারে, তাঁর জানা ছিলনা।
মারুফের পাশে এসে সেলিম দাড়াল। তাদের দেখাদেখি আরো অনেকে এখন ছেলেটাকে ঘিরে দাঁড়িয়েছে। বাহিরে প্রচণ্ড বৃষ্টি। কিন্তু বৃষ্টির শব্দ শুনা যাচ্ছেনা। সবাই তাঁর কলসি-সংগীতে মুগ্ধ। ছেলেটা কলসির সুর নিয়ে খেলা করছে। কিছুক্ষণ পর পর সুরটা উঠানামা করছে। এবার সে গানে টান দিল।

"এক নজর দেখিতে মানুষ আইব রে।
মানুষ আইব রে....
দেহখঁাচার অচিন পাখি,
উইড়া যেদিন যাইব রে
এক নজর দেখিতে মানুষ আইব রে।"

মারুফ ছেলেটার কলসি সংগীতে যেমন মুগ্ধ হয়েছে, তাঁর গানে তার চেয়ে আরো বেশি মুগ্ধ হয়ে গেল। মারুফের ইচ্ছা করছে আজ সারা রাত এখানে দাঁড়িয়ে থেকে ছেলেটার গান শুনে। কিন্তু তা বোধ হয় সম্ভব না। কিছুক্ষন পরেই ট্রেন চলে আসবে। স্টেশনের মাইকে একটু পর পর ঘোষনা দিচ্ছে।
'চট্রগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস
ইমামবাড়ি স্টেশন অতিক্রম করেছে।'







১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×