somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিল-বোর্ড টাঙিয়ে উন্নয়ন প্রচার করা আর দারিদ্রের সাথে তামাশা করা একই কথা!

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'কোটি টাকার বিল-বোর্ডে নগরী ঢাকা পড়ে গেছে।'
অথচ...।
• দেশে আজও লক্ষ লক্ষ মানুষ না খেয়ে থাকে। এই ঈদেও হয়তো তাঁদের ঘরে ভাত রান্না হবেনা।
• ভাঙা রাস্তা এবং পর্যাপ্ত যানবাহনের অভাবে ঈদে ঘরে ফেরা মানুষরা চরম ভোগান্তিতে পড়বে।
•রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ঈদের আনন্দ অনিশ্চিৎ।
এগুলো দেশের বর্তমান আলোচিত সমস্যা। এছাড়াও আরও শত-শত, হাজার-হাজার সমস্যায় জর্জরিত দেশ। •বিদ্যুৎ নাই। •পানি নাই। •গ্যাস নাই। •আর্সেনিক দুষনের ঝুকিতে দেশের প্রায় এক কোটি মানুষ। •যানজট। ইত্যাদি,ইত্যাদি।
আওয়ামিলীগ সরকার নিজেদের সাধারণ মানুষের সরকার দাবী করে। (রাজপুত্র জয় নাকি একবার তাঁর গাড়ি বিক্রী করে দরিদ্র এক ছাত্রকে সাহায্য করেছিল! এই কথা শুনে আমাদের প্রধানমন্ত্রী তাঁর পুত্রকে শান্তনা দিয়ে
বলেছিল " চিন্তা করোনা বাবা, যখনি কোন বিপদে পড়বে তখনি আমাদের রসুল (সঃ) জীবনি পড়বে।" এটা শুনতে যদিও রুপকথার গল্পের মত মনে হয়! তবুও আমরা মনে প্রানে কামনা করি রুপকথার গল্পটা যেন সত্যি হয়।)

আমাদের প্রশ্ন হল এই হাজার-হাজার বিল-বোর্ড সাঁটাতে যে অর্থের প্রয়োজন হয়েছে। সেই অর্থের জোগান দিয়েছে কে? তা কি সরকারী কোষাগার থেকে ব্যয় করা হয়েছে? নাকি কারো ব্যক্তিগত উদ্যেগ? আমরা তা জানিনা। এই অর্থের জোগান যেখান থেকেই আসুক যেভাবেই আসুক, সেটা যে নিছক অপচয় তা যে কেউ বুঝতে পারবে। যেখানে দেশের ৫০ ভাগ মানুষের উপর দরিদ্র সেখানে উন্নয়নের প্রচারনা করে শত কোটি টাকা অর্থের অপচয় দারিদ্রতার সাথে তামাসা ছাড়া আর কিছু না।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। তা আমরা জানি। আমরাতো এই দেশের জনগণ। আমরা জানবনা কে জানবে? আমরা প্রতিনিয়তই সেই উন্নয়নে বাস করছি। উন্নয়নে খাই। উন্নয়নে ঘুমাই। উন্নয়নে হাগু করি। সেটাতো আমাদেরকে পয়সা খরচ করে পোষ্টার টাঙিয়ে দেখাতে হবেনা। অনেক হয়েছে। এবার খান্ত দেন। এত উন্নয়ন আমরা আর হজম করতে পারছিনা। দরকার হলে আপনি আপনার উন্নয়ন ফেরত নিয়ে যান। তবুও আমাদের চোখ দুইটাকে। কান দুইটাকে একটু শান্তি দেন।
জয় বাংলা। ঠেলা সামলা।
(শাহজাহান আহমেদ)


৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×