গত বছর মহান বিজয় দিবসের আগের দিন অষ্টম বেতন স্কেলের গেজেটের মোড়ক উম্মোচন করেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং এ গেজেট প্রকাশকে সরকারী চাকুরীজীবীদের জন্য বিজয় দিবসের বিশেষ উপহার হিসাবে আখ্যায়িত করেছিলেন তিনি। নতুন বেতন স্কেল নিয়ে দেশের নীতি নির্ধারকমহলের অনেকে-ই আশার আলো দেখছিলেন যে, সরকারী চাকুরীজীবীদের বেতন বাড়লে দেশে দুর্নীতির পরিমান হয়ত কমবে! একথাও ঠিক, অষ্টম বেতন স্কেলের পূর্বের কোন বেতন স্কেল-ই জীবন যাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে করা হয়নি। আগের বেতন স্কেলে সরকারী চাকুরীজীবীদের সামাজিকভাবে যথাযথ সম্মান থাকলেও সে সম্মান বজায় রাখার মত অর্থনৈতিক সচ্চলতা তাঁদের ছিল না। তবে অষ্টম বেতন স্কেলে তা নিশ্চিত করা হয়েছে। এ বেতন স্কেলে সরকারী চাকুরীজীবীদের কারো-ই কোন ধরনের দুর্নীতি বা অসৎ উপায় অবলম্বন না করে সম্মানজনকভাবে জীবন যাপন করতে যে অসুবিধায় পড়তে হবে না, একথা অস্বীকার করার কোন সুযোগ নেই। কিন্তু দুঃখের বিষয় হল, রেকর্ড পরিমান বেতন বৃদ্ধির পরও দেশে দুর্নীতির পরিমান বিন্দুমাত্র কমেনি বরং বেড়েছে। নামে বেনামে কে কত সম্পদের পাহাড় করবে, সে প্রতিযোগিতায় নেমেছে সরকারী চাকুরীজীবীদের অনেকেই। বেতন বাড়ার পূর্বে সরকারী অফিসে একজন কর্মকর্তা বা কর্মচারীকে ২’শ টাকা দিয়ে যে সেবা পাওয়া যেত, একই সেবা পেতে এখন তাকে দিতে হয় ৫’শ টাকা। মনে হয়, বেতন বাড়ার সাথে সাথে তাদের আত্মসম্মানবোধও বেড়েছে! কিন্তু নৈতিকতায় কোন পরিবর্তন আসেনি। ইলেকট্রনিক্স মিডিয়া, বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন পত্রিকা এবং নিজেদের দৈনন্দিন কাজ থেকে লব্দ অভিজ্ঞতা থেকে জানা যায় যে, বেশিরভাগ সরকারী কর্মকর্তা বা কর্মচারী-ই চাকুরী নেয়া থেকে শুরু করে প্রমোশন এবং বদলী ইত্যাদি প্রতিটি পদক্ষেপে-ই ক্ষমতাবান নিয়ন্ত্রনকারী বা নিয়োগকারী কর্তৃপক্ষের সাথে অবৈধ আর্থিক লেনদেন করে থাকেন। এমনও শোনা যায়, নিদ্দিষ্ট কোন চেয়ারে বদলী বা প্রমোশনের জন্য আড়ৎে মাছ কেনা বেচার মত দাম হাকতে হয় এবং সর্বোচ্চ দরদাতা-ই উক্ত চেয়ারের জন্য মনোনীত হন। টাকা যদি হয়, নির্দ্দিষ্ট চেয়ারে বদলী বা প্রমোশনের যোগ্যতা, তবে এ টাকার উত্তোলনের পন্থা কি হবে, তা সহজেই অনুমেয়। শুধু তাই নয়, দেশে প্রকাশ্যে ঘুষ লেনদেন ছাড়াও সরকারী কর্মকর্তা বা কর্মচারীদের মধ্যে অনেকে-ই তাদের ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছেন । মাঝে মাঝে সংবাদ মাধ্যমে উঠে আসলেও, তা নিয়ে পক্ষে বিপক্ষে কিছুুদিন হইচই হয় এবং পরক্ষনে-ই থেমে যায়। দেশে কি এমন কোন দেশপ্রেমিক নেই, যারা এ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াবে? সভা সমাবেশ এবং বিভিন্ন ধরনের বক্তৃতায় প্রেমের জোয়ারে ভেসে যায় দেশ। কিন্তু কাজের বেলায় কেউ নেই! দুর্নীতি নির্মূল করা কঠিন কাজ হলেও নীতিনির্ধারকদের সদিচ্ছা থাকলে দুর্নীতির পরিমান অনেকটা কমিয়ে আনা সহজেই সম্ভব। এ ব্যাপারে সদিচ্ছা দেখাবে কে? যারা সদিচ্ছা দেখালে দুর্নীতির পরিমান কমবে, তারাইতো দুর্নীতি কমাতে চান না। দুর্নীতি কমলে তাদের বাড়ী, গাড়ী ও ভোগ বিলাসের টাকা কোথা থেকে আসবে? সরকারী অফিসে কেউ কোন সেবা পেতে গেলে বিভিন্ন ধরনের ভুল ধরিয়ে সরকারী কর্মকর্তাগন টাকার জন্য তাকে হয়রানী করে থাকেন, আবার কিছু টাকা খরচ করলে গুরুতর ভুল থাকলেও তা ঠিক হয়ে যায়। এ কেমন রাষ্ট্রে আমরা বাস করি? ভুক্তভোগী সাধারন জনগনকে নিয়ে যেন ভাবার কেউ নেই।
বেতন বাড়ার সাথে সাথে দুর্নীতিও বাড়ছে
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।