রাষ্ট্র ধর্ম ইসলামই থাকবে
থাকবেই না শুধু উঁচু শিরে জাগবে
রাষ্ট্র ধর্ম ইসলামই থাকবে।
নিস্পাপ পাখিরা কিচিমিচি গাইবে
জোয়ারে বাড়বে পানি, ভাটায় শুকাইবে
ধাবদাহে সমীরণ শান্তি বিলাইবে
স্রোতের গতি দুই বিপরীতে যাইবে
আসা যাওয়া গতি ধারা অনন্তে ধাইবে
গোধূলির লাল আভা আকাশে মিলাইবে
পেঁচা তুই কোটরে চোখ বুজে চুপ থাক
সূর্য চিরকালই জাগবে।
রাষ্ট্র ধর্ম ইসলামই থাকবে।
ইসলামেই আছে মানবাধিকার
নারী পুরুষের ন্যায্য অধিকার
অমুসলিমের ধারা নিরাপত্তার
মৌলিক প্রয়োজন অগ্রে সবার
অপনীতি অধগতি করে চুরমার
আলো জ্বেলে সবখানে দফে আঁধিয়ার
ইসলাম মানে এক শান্তির ধর্ম
শান্তিতে বাধা কেন থাকবে।
রাষ্ট্র ধর্ম ইসলামই থাকবে।
চিটা ঘুঁটা উড়ে যায় রয়ে যায় ধান
আলো আঁধারের মাঝে ঢের ব্যবধান
আলো চেনে যারা মানে কুরআনি বিধান
দাও যত মুসলিম নামে শ্লোগান
ধর্মের নিরপেক্ষতা বিধান
স্বার্থ, অজ্ঞতার আজব বয়ান
ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম
ইসলামই জিন্দা থাকবে।
রাষ্ট্র ধর্ম ইসলামই থাকবে।।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



