রাষ্ট্র ধর্ম ইসলামই চাই
ইসলাম ছাড়া কোন বিকল্প নাই।
মাতৃ ভাষার তরে প্রাণ ঝরে অকাতরে
ইসলাম তার চেয়ে উর্ধে,
মান দেব জান দেব ইসলাম বাঁচাতে
সব মুসলিম এক সুর দে।
শুধু এই সুর ধ্বনি কাঁপিয়ে দেবে ধমনী
বাতিলেরা শিহরিবে হামেশাই।
রাষ্ট্র ধর্ম ইসলামই চাই।
ইসলাম ছাড়া ভাই বেঁচে থেকে লাভ নাই
জেনে দেখ সে জীবন নরাধম,
ইসলামে শান্তি ইসলামে মুক্তি
ইসলাম চাই গোটা ধরাধাম।
ইসলামে বাড়ে মান ইহ পর দো জাহান
রক্ত দিয়ে মান রুখতে চাই।
রাষ্ট্র ধর্ম ইসলামই চাই।
লোভ ছাড় ক্ষমতার দুদিনের যাযাবর
মুসলিম এস এক ময়দান,
বলছি কছম খেয়ে শান্তি আসবে ধেয়ে
যদি হও ইসলামে কোরবান।
ইসলাম ভক্তিতে অদম্য শক্তি
যুগে যুগে ইতিহাস বলে তাই।
রাষ্ট্র ধর্ম ইসলামই চাই।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



