somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনন্ত হত্যা : বিচারহীনতার ফল : ধর্মান্ধদের প্রধান শত্র“ বিজ্ঞানমনষ্কতা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুদ্ধিজীবী হত্যা পরিকল্পিতভাবে শুরু হয় দেশ স্বাধীন হওয়ার পূর্ব মুহুর্ত থেকে। সেই ধারাবাহিকতা আজও বিদ্যমান। তখন পশ্চিম পাকিস্তানের সহযোগীতায় আমাদের এদেশীয় জামায়াত আলবদর আল্শামস রাজাকার মিলে দেশের প্রগতিশীল চিন্তা নায়কদের ঘর থেকে ধরে ধরে নিয়ে হত্যা করে। দেশ স্বাধীন হওয়ার পরও উদীচী ট্র্যাজেডি এবং বহুমাত্রিক প্রথা বিরোধী লেখক ও দার্শনিক হুমায়ুন আজাদকে হত্যার চেষ্টা থেকে শুরু করে আজোবধি কোন হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় বিজ্ঞান মনস্ক ও প্রগতিশীল বুদ্ধিজীবীদের চুড়ান্তভাবে ভয়ের মধ্য দিয়ে দিনযাপন করতে হচ্ছে। তবুও তারা তাদের চিন্তার প্রকাশ থেকে পিছু হটেনি। প্রযুক্তির উন্নতির ফলে কাগজের পাশাপাশি মানুষ তার চিন্তার প্রকাশ বিভিন্ন সামাজিক ওয়েবসাইট ও নিজস্ব ব্লগে লিখতে শুরু করে। ফলে ধর্মান্ধ ও দলকানাদের মুখোশ আরও বেশি উন্মোচিত হতে থাকে, যার ফলে আবার শুরু হয় হত্যাযজ্ঞ। এখন স্বাধীন দেশে দিনের আলোয় প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানমনস্ক ও চিন্তাশীলকে হত্যা করা হচ্ছে। অথচ নীরব সরকার ও কথিত বুদ্ধিপ্রতিবন্ধী বুদ্ধিজীবীরা। তারিখ উল্লেখ করে আগাম ঘোষণা দিয়ে হত্যা করা হয়। ২০১৩ সালের ১৪ ফেব্র“য়ারি থেকে ২০১৫ সালের ১২মে পর্যন্ত সিলেটের “বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলে’র” সাধারণ সম্পাদক, বিজ্ঞান লেখক ও ব্লগার এবং গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাশসহ নয় ব্লগার নৃশংসভাবে খুন হয়েছেন। ইতিপূর্বে ৮ ব্লগার হত্যার কোন ক্লু বের করতে পারেনি সরকার। তবে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে সরকারের প্রশাসনিক বিভাগ জানানেও এখনও তার কোনো সুরাহাত হচ্ছে না। আমরা কোথায় বসবাস করছি। দিবালোকের একটি সংখ্যায় অনন্তের শেষ লেখাসহ প্রতিবেদন কলাম থেকে শুরু করে দেশের আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে হত্যাকান্ডের বিষয়টি উঠে আসলেও রাষ্ট্রের কর্তাব্যক্তিরা গুরুত্ব দিচ্ছেন না। অনন্তের মা-বোনের আহাজারি, বাবার বোবা কান্না দেখে কি রাষ্ট্রের একটুও কি বিবেক নড়ে না? তাহলে প্রশ্ন আসছে রাষ্ট্র কি চায়? তাহলে কি আমরা সাধারণ মানুষ ধরে নেব রাষ্ট্র একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হউক? তখন না হয় দেশের মানুষ বুঝতে পারবে তাদের করণীয় কি? এখন তালিকা ছাড়াও রাষ্ট্র হোক আর জঙ্গি হোক দেশের প্রত্যন্ত অঞ্চলেও প্রগতিশীলদের হুমকী-ধামকী এমনকি মৃত্যুর পরওয়ানা পাঠানো হচ্ছে। জানা যায়, অনন্তের ঘনিষ্ঠ আরো দু’জনকে তারা খুঁজে বেড়াচ্ছে। ইতিমধ্যে সংগঠনের আরো দু’জন দেশত্যাগে বাধ্য হয়। এখন কার পালা? কখন, কবে, কিভাবে, কে হত্যার মুখোমুখি হবে, কেউ তা বলতে পারছে না? তাই সরকারকে বলতে হবে নিরাপত্তা দিতে না পারলে জঙ্গিদের কাছে নিজেদের সমর্পণ করে ’৭১ এর পুণরাবৃত্তির জন্য আমাদের প্রস্তুত হতে। প্রশাসন খুব ভালো করে জানে, নয়জন ব্লগারসহ অন্যান্য বুদ্ধিজীবীদের তদন্তকার্য বিলম্ব করে ‘জজ মিয়া’র মতো নাটক করে বিচার কার্যে কিছুদিন ভুলিয়ে বালিয়ে রাখতে পারলে পার পেয়ে যাবে। রাষ্ট্র কি বিএনপি’র কাছ থেকে শিক্ষা নিতে পারেনি? কি করে বিএনপি’র সহযোগিতায় জামাত দেশকে জঙ্গি রাষ্ট্রে রূপান্তর করতে চেয়েছিলো ! তাই বর্তমান সরকার জঙ্গিদের মদদ দিতে গিয়ে বগুড়ার কলাপাড়া, পিরোজপুরের কাউখালি, রামুসহ অসংখ্য সংখ্যালঘুর উপর নির্যাতন অত্যাচারের সুষ্টু তদন্ত ও কার্যকর ব্যবস্থা না নেয়ায় একসময় জঙ্গিরা রাষ্ট্রের উপর চড়ে বসবে। এটাই স্বাভাবিক। রাষ্ট্রকে দায়িত্বশীল হয়ে দেশ ও রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরী হয়ে পড়ছে। আর যদি বিলম্ব হয় তাহলে স্বাধীন বাংলাদেশে আফগান-পাকিস্তানের মতো একটি জঙ্গি রাষ্ট্রে রূপ নেবে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×