বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নামে প্রস্তাবিত নতুন
বিমানবন্দর নিমার্ণে আবার কার্যক্রম শুরু হয়েছে। এই প্রকল্পটি
পুনর্বিবেচনা করছে সরকার। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের
ভিত্তিতে এবার এই প্রকল্পে খরচ বাড়ছে ৩০ হাজার কোটি টাকা।
এ বিষয়ে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ এইচ এম জিয়াউল হক বলেন,
‘সরকার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর’ নির্মাণ
প্রকল্প পুনর্বিবেচনা করছে। নতুন এই বিমানবন্দরের স্থান, পূর্ণাঙ্গ
সমীক্ষা, সম্ভাব্য খরচ এবং নকশার অনুরোধ করে পিপিপি অফিসে
একটি প্রস্তাব পাঠানো হয়েছে।’হিসাব করে দেখা গেছে, ২০১১ সালে
যেখানে ৫০ হাজার কোটি টাকায় হতো এখন ৮০ হাজার কোটি
টাকার মত লাগবে।
মন্তব্যঃ বাংলাদেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিক এবং পাঁচটি অভ্যন্তরীণ
বিমানবন্দর রয়েছে। এত ছোট ও গরিব একটি দেশে আর বিমান
বন্দরের প্রয়োজন আপাতত এবং নিকট ভবিষ্যতে নেই। বিমান বন্দরের
নামে ৮০ হাজার কোটি টাকা নষ্ট না করে বরং ২৬ হাজার কোটি
টাকায় পদ্মা সেতু তৈরি করা অধিক জরুরি।
আশাকরি সুশীল সমাজ সরকারকে বিষয়টি বোঝাতে সক্ষম হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





