somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিয়ায় (আইএস) জঙ্গিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু তবুও কিছু কথা থেকে যায়

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের লক্ষ্যবস্তুতে আজ মঙ্গলবার প্রথমবারের মতো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও আরব মিত্ররা।এ খবর জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রাণলয় পেন্টাগন।সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসআইএল ও আন-নুসরা ফ্রন্টের অবস্থানেও আঘাত হানে বিদেশি বিমানগুলো।
সোমবার রাতে এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি জানান, “আমি নিশ্চিত করতে পারি যে, আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ায় তৎপর আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে এবং যৌথবাহিনী জঙ্গিবিমান, বোমারু বিমান ও টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।”
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে বলা হয়, গ্রিনিচমান সময় রাত ১২টা ৩০ মিনিটে হামলা শুরু হয়।নাম প্রকাশ না করে মার্কিন কর্মকর্তারা দাবি করেন, এই অভিযানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, কাতার ও বাহরাইনের সংশ্লিষ্টতা আছে। সামরিক অভিযানে তাদের সঠিক ভূমিকা অস্পষ্ট। তবে বিমান হামলায় সহায়ক ভূমিকা পালন করছে কাতার।
হামলায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জর্দান। দেশটির তথ্য ও যোগাযোগমন্ত্রী মোহাম্মদ আল মোমানি বলেন, বিমান হামলা চলবে। অভিযানে জর্দানসহ চারটি দেশ অংশ নিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে, হামলার বিষয়টি আগেই দামেস্ককে অবহিত করেছে ওয়াশিংটন। জাতিসংঘে সিরিয়ার প্রতিনিধিকে গতকাল সোমবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাকায় আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।

কিন্তু এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে তারা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সহযোগিতা নেবে না। এমনকি হামলার ব্যাপারে দামেস্কের সঙ্গে সমন্বয়ও করবে না।

এরপরও প্রশ্ন থেকে যায় সিরিয়ায় সামরিক অভিযানের অজুহাতে মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপের একটা ক্ষেত্র তৈরি করতে চায় কি আমেরিকা?

সিরিয়ার সরকারকে অস্থিতিশীল করতে ২০১২ সালে আইএসআইএল সন্ত্রাসীদের জর্দানে সামরিক প্রশিক্ষণ দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এ গোষ্ঠী সিরিয়ার উত্তরাঞ্চলের বিরাট অংশ নিয়ন্ত্রণ করছে। গত জুন মাসে এ গোষ্ঠী ইরাকের অভ্যন্তরে বহুসংখ্যক সন্ত্রাসী পাঠায় এবং তারা দ্রুত বেশ কিছু শহর ও এলাকা দখল করে নেয়। পরে তারা ইরাকের খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ও মার্কিন স্বার্থেও আঘাত হেনেছে বলে খবর বের হয়েছে। এরপরই আমেরিকা আইএসআইএল’র বিরুদ্ধে সামরিক হামলা চালানোর বিষয়ে আন্তর্জাতিক চাপে পড়ে এবং ইরাকে অভিযান চালাচ্ছে। তবে এ অভিযান এবং এ বিষয়ে তাদের আন্তরিকতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×