ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 'খ ' ইউনিটে ফেলের হার 90.45%। পাসের হার 9.55%।
'ক ' ইউনিটে ফেলের হার 78.5%। পাসের হার 21.5%।
'গ ' ইউনিটে ফেলের হার 79.5%। পাসের হার 20.5%।
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অনেক ভালো ফলাফল দেখা গেলেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেই হোচট খাচ্ছে এই শিক্ষার্থীরা। নূন্যতম পাশ নাম্বার (৪০%) ও পাচ্ছেনা অধিক সংখ্যক পরীক্ষার্থী।
এটা কি খুব গুরুতর কোনো চিন্তার বিষয়?
মোটেই না।
এত চিন্তা করার কিছু নেই। সরকারের একটা উদ্যোগ নেয়ার আছে। সরকার বলতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা -পদ্ধতি ঠিক নেই। প্রশ্ন কঠিন করে ছাত্রছাত্রীদের ফেল করিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। এখন থেকে কাউকে ফেল করানো যাবে না। যাদের ফেল করানো হয়েছে, তাদের সবাইকে পাস করিয়ে দিতে হবে। একটা নির্দেশনা জারি করতে পারেন, সংসদে আইন পাসও করিয়ে নিতে পারেন।
এর পক্ষে কান্নাকাটি করে সভা -সমাবেশ করার কাজে নেমে যেতে পারেন, তথাকথিত সৎ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





