
নিশ্চিত ভাবেই ইন্ডিয়া আমাদের থেকে অনেক ভালো টিম।
স্বাভাবিক ভাবেই তাদের জেতার সম্ভবনা অনেক বেশি।
তবুও মাসরাফি ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে পারি
বাংলাদেশ টিম শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করবে জিততে।
যদি জিততে পারি অবশ্যই অনেক বড় আনন্দ মিছিল করবো।
কিন্তু যদি হেরে যাই যত জনকে দেখবো দেশের দুর্নাম করেছে
সবাইকে ইন্ডিয়ান দালাল বলে জানবো।
খেলার পূর্বেই হেরে যাবো না। যতক্ষণ পর্যন্ত না পরাস্ত হচ্ছি
ততক্ষণ জানবো আমরাই জয়ী। ভুলবেন না কোয়ার্টার
ফাইনালে আমরা কারও দয়ায় আসিনি নিজেদের যোগ্যতা
প্রমান করেই এসেছি।
যদি যোগ্য টিম হয়ে থাকি তবে বিশ্বকাপ জয় থেকে মাত্র ৩ টি
ম্যাচ দূরে দাড়িয়ে আছি।
কবির ভাষায়----------------
আমি ভয় করব না ভয় করব না।
দু বেলা মরার আগে মরব না, ভাই, মরব না ॥
তরীখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে--
তাই ব'লে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না ॥
শক্ত যা তাই সাধতে হবে, মাথা তুলে রইব ভবে--
সহজ পথে চলব ভেবে পড়ব না, পাঁকের 'পরে পড়ব না ॥
ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে--
বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের কোণে সরব না ॥
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





