
ইয়েমেনে আনসারুল্লাহ'র অনুগত স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্য এবং সশস্ত্র
সেনাদল সীমান্তবর্তী আসির এলাকায় অত্যাধুনিক অস্ত্রে সমৃদ্ধ সৌদি আরবের
একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে।
সৌদি আরবের ওই সামরিক ঘাঁটিতে মোতায়েন ৪৫টি ট্যাংক, ৫৫টি সাজোয়া গাড়ি,
বেশ কিছু গোলা ও অন্যান্য সামরিক সরঞ্জাম, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য
দূরপাল্লার ৪৬৫টি ক্ষেপণাস্ত্র ইয়েমেনের যোদ্ধারা দখল করে নিয়েছে।
ওই অভিযানে ৫০ জনের বেশি সেনা নিহত এবং আরো ৪০জনকে আটক হয়েছে।
ইন্টারনেট ভিত্তিক বার্তা সংস্থা আল ওয়াহদাতের উদ্ধৃতি দিয়ে ইরানের বার্তা
সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
সৌদি পন্থী সাবেক প্রেসিডেন্ট হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে গত ২৬ মার্চ
থেকে ইয়েমেনে বর্বর হামলা চালাচ্ছে সৌদি আরব। সৌদি হামলায় এ পর্যন্ত বহু
বেসামরিক ইয়েমেনি হতাহত হয়েছেন। তবে এখন পর্যন্ত সৌদি রাজারা ইয়েমেনে
দৃশ্যত কোন সুবিধাই আদায় করতে পারেনি।
বরং দিন দিন তাদের ক্ষতির পরিমাণ বেড়েই চলছে। এভাবে চলতে থাকলে হয়ত
এই অবৈধ আগ্রাসন একসময় তাদের রাজতন্ত্র ধ্বংসের কারন হয়ে দেখা দিতে পারে।
এই দিকে ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ'র যোদ্ধারা শনিবার
দেশটির রাজধানী সানা'র সৌদি দূতাবাস থেকে ইসরাইলি অস্ত্র উদ্ধার করেছে।

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৫ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





