
ইনি সাংবাদিক জনাব প্রবীর সিকদার। না ছবিটি দেখে ভুল করবেন না ইনি কোন সন্ত্রাসী / অপরাধী নন বরং ইনাদের মতন মানুষদের ত্যাগের বিনিময়েই স্বাধীনতা অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধে যিনি পরিবারের ১৪ জন সদস্যকে হারিয়েছিলেন। গত দুই দিন আগে তাকে গ্রেফতার করেছে কথিত মুক্তিযুদ্ধের চেতনার পূজারি আওয়ামী সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রবীর সিকদারের অপরাধ কি জানেন ??? তিনি ৩ জন রাজাকারের বিরুদ্ধে কথা বলেছেন।প্রথমবার রাজাকারদের বিরুদ্ধে কথা বলে পঙ্গু হয়েছেন। আর এইবার রাজাকারদের কাছ থেকে বাঁচার জন্য পুলিশদের সাহায্য চেয়ে সেই পুলিশদের হাতেই গ্রেফতার হয়েছেন।
বিদ্রঃ তিনি যেসব রাজাকারদের বিরুদ্ধে কথা বলেছেন তারা আবার সরকারের ভেতরের লোক অথবা সরকারের সর্বোচ্চ পদাধিকারীর অত্তান্ত কাছের আত্মীয়।
কোন একজনের কাছ থেকে শুনেছিলাম আওয়ামীলীগ হল এমন একটি মেশিন যার একপাশ থেকে রাজাকার ঢুকিয়ে দিলে অন্যপাশ থেকে মুক্তিযোদ্ধা বের হবে।
সেই বিখ্যাত স্ট্যাটাস যার জন্য জনাব প্রবীর সিকদার আজ জেলে। বিবেচনা আপনাদের কাছে।

অতঃপর লীগের আবিষ্কৃত এক থিয়োরি দিয়েই শেষ করলাম, "মুক্তি যুদ্ধ করলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না"।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



