
সিরিয়ান শিশুটির অপরাধ সে অবৈধ ভাবে
ইউরোপ মহাদেশে পাড়ি জমাতে গিয়েছিল।
ফলাফল সাগরে ডুবে মৃত্যু বরণ।
গত বছর শিশুটির পরিবার কানাডায়
রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিল। কিন্তু
কানাডা সরকার তাদের স্থান দিতে পারেনি।
অবশেষে সৃষ্টিকর্তা নিজেই আশ্রয় দিলেন।
হ্যাঁ আর এই কানাডা কিন্তু আবার মানবতাবাদিদের
তালিকার ৮ম স্থান অধিকার করে আছে।
আর সিরিয়ার সহিংসতা মুলে রয়েছে কিন্তু ৫ম
স্থান অধিকারী দেশটি নাম আর না বলি।
অবশেষে ধিক্কার জানাই, জাতিসঙ্ঘ, নিরাপত্তা পরিষদ
আরবলীগ,ওআইসি UNICEF, Save the children দের
হ্যাঁ আপনারা হলেন প্রাতিষ্ঠানিক মূল্যবোধের ব্যাবসায়ি।
আপনাদের কথা ছিল অসহায়দের পাশে ছাতা হয়ে থাকার অথচ
আজ আপনারা সহায়-সম্বলহীনদের দুরাবস্থা দেখেও না দেখার
ভান করছেন। তাদের মৃত্যুর খবর যেন আপনাদের কাছে
মজাদার সংবাদ নতুন একটি মিটিং ডাকার উপলক্ষ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



