আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী সিটি বাইপাস গরুর হাটে জাফর আলীর ভাতের হোটেলে খাওয়ার পর টিস্যু দিয়ে মুখ মুছে ৩০ ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ ব্যক্তিদের মধ্যে নরসিংদী, সোনারগাঁ ও কুমিল্লাসহ বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ী, ট্রাকের চালক ও চালকের সহকারী রয়েছেন। এ ঘটনায় ওই হোটেলের মালিকের ছেলেসহ চারজনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।
ভাত খেয়ে টিস্যু দিয়ে মুখ মোছার পর সবাই অজ্ঞান হয়ে পড়ে আছেন এভাবেই ।




সুত্রঃ প্রথমআলো
বিদ্রঃ এখন দেখা উচিৎ হোটেল মালিক পক্ষ কি অজ্ঞান পার্টির লোক নাকি কেউ শত্রুতা করে এসব টিস্যু সরবরাহ করে ওই হোটেলের ব্যাবসা বন্ধ করতে চেয়েছে। আর একটি বিষয় এখানে খাবারে সমস্যা ছিল নাকি টিস্যুতেই সমস্যা খতিয়ে দেখা প্রয়োজন। আর যেই অপরাধী হোক কঠিন শাস্তির বাবস্থা করতে হবে। খুব দ্রুত তদন্ত কমিটি গঠন করে সঠিক তদন্ত পতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হউক।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


