
সৌদি আরব দেশটিতে যখন প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে এবং ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ঠিক তখনি রুশ কার্গো বিমান অবতরণ করলো। এর ফলে সৌদি আরবের সঙ্গে রাশিয়ার টানাপড়েন আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব। সৌদি হামলায় এ পর্যন্ত কয়েক হাজার লোক নিহত এবং ১৫ হাজার আহত হয়েছে। এ ছাড়া হাজার হাজার মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে দুই কোটি ১০ লাখ মানুষ চরম খাদ্য সংকটের সম্মুখীন। জাতিসংঘ বলেছে, ইয়েমেনে মারাত্মক খাদ্য সংকট দেখা দিয়েছে।
ইতিপূর্বে ইরানের ত্রানবাহী বিমান দুই বার চেষ্টা করেও সৌদি বাধায় নামতে পারেনাই। তবে রাশিয়া ইয়েমেনের ওপর সৌদি অবরোধ ভেঙ্গে দেওয়ায় ইয়েমেনিদের মধ্যে নতুন আশায় সঞ্চয় হয়েছে।
রাশিয়ান এই পদক্ষেপকে অ্যামেরিকা সমর্থিত সৌদি সরকারের ওপর চপেটাঘাত হিসেবে ধরা যায়। আশাকরি শীঘ্রই ইয়েমেন সমস্যার সমাধান হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




