somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে রোবট পুলিশ!! ঘুষ খাবে না তো !!!!

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিজ্ঞান কল্পকাহিনীর রোবট পুলিশ এবার বাস্তবে পরিণত হতে যাচ্ছে। শিগগিরই দুবাইয়ে রাস্তায় রোবট পুলিশ টহল দেবে বলে জানা গেছে।


দুবাই পুলিশ বিভাগ জানিয়েছে, চলতি বছরের মে মাসে প্রথম রোবট পুলিশ অফিসার কাজ শুরু করবে শহরটিতে। যেকোনো লোক এই রোবট পুলিশের কাছে অপরাধবিষয়ক অভিযোগ করতে পারবে। তার বুকের সাথে লাগানো একটি মনিটরের টাচস্ক্রিন প্রযুক্তির মাধ্যমে করা যাবে এই অভিযোগ।

১৯৮৭ সালে নির্মিত রোবোকপ সিনেমায় কম্পিউটার নিয়ন্ত্রিত যে আইন প্রয়োগকারী অতিমানব চরিত্রটি দেখা গেছে, সেটিই এবার বাস্তাবে অপরাধ দমনে কাজ করবে মধ্যপ্রাচ্যের শহর দুবাইয়ে। অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এই রোবট পুলিশ প্রয়োজনে স্যালুট ও হ্যান্ডশেক করতে পারবে। ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা পরিশোধ কিংবা কাগজপত্র দাখিল করাও যাবে তার কাছে।

গত বছর উপসাগরীয় তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে এই রোবট পুলিশের নমুনা প্রদর্শন করে দুবাই পুলিশ। সংস্থাটি জানিয়েছে, ২০৩০ সাল নাগাদ তাদের বাহিনীর ২৫ শতাংশ হবে এ ধরনের রোবট। আরও জানা যায় ২০৩০ সালে তাদের প্রথম স্মার্ট পুলিশ স্টেশন থাকবে যেখানে কোনো মানুষ প্রয়োজন হবে না।

তবে Malfunctioning বা হ্যাকিংএর মাধ্যমে এই রোবট পুলিশের নিয়ন্ত্রন সন্ত্রাসী পক্ষ নিতে পারবে কিনা বিষয়টি এখনও পরিষ্কার নয়।
বিজ্ঞান অবশ্যই কল্যাণকর যদি এর সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×