রাজধানীর দনিয়ায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) যোগসাজশে একটি বাড়ি দখল হয়েছে বলে অভিযোগ করেছেন ওই বাড়ির মালিক দাবিদার এক বৃদ্ধা। আজ বুধবার সুরাইয়া আক্তার নামের ওই বৃদ্ধা সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ অভিযোগ করে বলেন, বাড়িটি দখল করার আগে ওসি তাঁকে ইয়াবা মামলায় ফাঁসিয়েছেন।
আবুল খায়ের নামের এক ব্যক্তি বাড়িট দখলের পাঁয়তারা করলে গত বছরের ১৪ আগস্ট এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় তাঁর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে আবুল খায়ের তাঁর ওপর ক্ষুব্ধ হন। পরবর্তীতে ওসি আনিছুর রহমান কে দিয়ে গত ২৯ আগস্ট তাঁকে মাদকদ্রব্য আইনের মামলায় ফাঁসিয়ে দেয়।
এমনকি তাঁকে রিমান্ডে নিয়ে বাড়ি লিখে দিতে চাপ দেওয়া হয়। শেষে তাঁকে কারাগারে পাঠিয়ে বাড়িটি দখল করে স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়। আদালত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও ওসি কাজ বন্ধ করার উদ্যোগ নেননি। গ্রেপ্তারের পাঁচ মাস পর তিনি কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্ত হন।
যেখানে জিডি করলে পুলিশের কর্তব্য হয় ওই ব্যাকটির নিরাপত্তার বিশেষ ব্যাবস্থা করবার কিন্তু সেখানে ওসি নিজেই যদি অভিযুক্তের পক্ষ নিয়ে অভিযোগকারীকে ফাঁসিয়ে দেয় তখন বলতে হয়,"ধরণী, তুমি দ্বিধা হও; আমি তন্মধ্যে প্রবেশ করি"।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



