শত্রু রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে চীনের সখ্যর কথা সর্বজনবিদিত। রাজা মহেন্দ্র পাকশের হাত ধরে তামিল বিদ্রোহী দমনে সাহায্য করে কলম্বোর সঙ্গেও সখ্য বাড়িয়েছে বেইজিং। ভারতের উদ্বেগ আরো বাড়াতে এবার ভারতের এক সময়ের বন্ধুদেশ নেপালের দিকে নজর দিয়েছে চীন।

এই প্রথম নেপালের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন। চীনা সেনাবাহিনীর "পিপলস লিবারেশন আর্মির" একটি দল ইতিমধ্যেই নেপালের রাজধানী কাঠমাণ্ডু পৌঁছে গেছে।‘সাগরমাথা ফ্রেন্ডশিপ, ২০১৭’ নামে ওই যৌথ সামরিক মহড়া চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। নেপালের সেনা মুখপাত্র জানিয়েছেন, সম্ভাব্য সন্ত্রাসী হামলা দমন করার প্রয়োজনেই এই সেনা মহড়া।
নেপালের মাটিতে চীনা বাহিনীর পদার্পনে স্বভাবতই চাপ বেড়েছে নয়াদিল্লির। কারণ কাঠমাণ্ডুর সঙ্গে নয়াদিল্লির পুরানো সখ্য থাকলেও, এখন বেইজিং তাতে ভাগ বসাচ্ছে। আমদানির জন্য কিছুদিন আগ পর্যন্ত ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল নেপাল। কিন্তু ভারতের অবরোধে যখন নেপালের করুন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল চীন। আর এখন সেই সখ্য আরো বেড়ে
সামরিক সহযোগিতায় রুপ নিয়েছে।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





