somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানা অজানার একে-৪৭ আগ্নেয় অস্ত্র।

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যে হাতে কলমে লেখা হয়েছিল শান্তির কবিতা, সেই একই হাত তৈরি করেছিল বিশ্বের সবচেয়ে মারাত্মক আগ্নেয়াস্ত্র একে-৪৭। তিনি মিখাইল কালাশনিকভ।


বিশ্বের সবচেয়ে ব্যবহৃত অস্ত্র একে-৪৭। বিদ্রোহী, সন্ত্রাসীদের এবং যেকোনো দেশের সেনাবাহিনীর সদস্যরাও ব্যবহার করে এই অস্ত্র। ২০০৪ সালে বিশ্বকে বদলে দিয়েছে এমন ৫০টি পণ্যের একটি একে-৪৭।


১৯৪১ সালে বিশ্বযুদ্ধে আহত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে তিনি অটোমেটিক রাইফেল একে-৪৭-এর নকশা করেছিলেন। তাঁর ভাবনায় ছিল, যেকোনো পরিস্থিতিতে টেকসই হবে এবং আগ্নেয়াস্ত্র হিসেবে হবে বিধ্বংসী। সাত বছরের পরিশ্রমের ফসল একে-৪৭।


কালাশনিকভের নকশা করা আগ্নেয়াস্ত্রটি গত অর্ধশতাব্দীতে বিশ্বে সমাদৃত। তাঁর নামেই এটির নামকরণ হয়েছিল। একে-৪৭-এর মতো ভয়ংকর অস্ত্র সন্ত্রাসীদের হাতে দেখে দুঃখ পেয়েছিলেন তিনি। সেই দুঃখ নিয়েই ২০১৩ সালের ২৩ ডিসেম্বর ৯৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন কালাশনিকভ অ্যাসল্ট রাইফেলের উদ্ভাবক মিখাইল কালাশনিকভ।


বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়া ও ব্যবহৃত অস্ত্র হিসেবে একে-৪৭ গিনেস বুক অব রেকর্ডসে জায়গা করে নিয়েছে। এখন পর্যন্ত বিশ্বে বর্তমানে ১০ কোটির বেশি কালাশনিকভ রাইফেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।


কল্পনার তুলনায় বেশি প্রাণঘাতী এই অস্ত্র। বড় কামান, বিমান হামলা এবং রকেটে সমন্বিত আক্রমণের তুলনায় এ রাইফেলের গুলিতে বিশ্বে বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতিবছর কালাশনিকভের বুলেটের আঘাতে আড়াই লাখ মানুষের প্রাণ যায়।


হাতে ব্যবহারে সেরা অস্ত্র একে-৪৭। বিশ্বজুড়ে ১০৬টি দেশের সামরিক এবং বিশেষ বাহিনী এখনো একে-৪৭ ব্যবহার করে। এটি এমন একটি অস্ত্র, যা সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত এবং আগুনের মধ্যও শত্রুপক্ষের ওপর হামলা চালানো যায়।


এর নকশাও খুবই সাদামাটা আর এটি তৈরি করতে খরচও খুব কম। এ ছাড়া অস্ত্রটির রক্ষণাবেক্ষণও সহজ। এটি ব্যবহার এতই সহজ যে বলা হয়, শিশুকে চালনা শেখানো সম্ভব এবং সেটা নাকি মাত্র এক ঘণ্টার মধ্য। এ কারণেই দেখার পরেই চালানো শেখার দিক দিয়ে এগিয়ে কালাশনিকভ। এই রাইফেলটির অংশগুলো খুলে মাত্র ৩০ সেকেন্ডেই তা আবারও জোড়া লাগানো সম্ভব।


রাশিয়ায় প্রথম তৈরি হলেও এখন সারা বিশ্বে রাশিয়া ছাড়া আরও কয়েকটি দেশ কালাশনিকভ রাইফেল তৈরি করে সরবরাহ করে থাকে। চীন, ইসরায়েল, ভারত, মিসর, নাইজেরিয়াসহ বিশ্বের ৩০টি দেশের একে-৪৭ তৈরির লাইসেন্স আছে।


আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন সব সময় তাঁর পাশে কালাশনিকভ রাইফেলটি রাখতেন। কিছু কিছু প্রতিবেদন অনুযায়ী, লাদেনের পাশে থাকা একে-৪৭ রাইফেলটি যুক্তরাষ্ট্র তাঁকে দিয়েছিল। এ অস্ত্র দিয়ে আফগানিস্তানে সোভিয়েতদের বিরুদ্ধে লড়াই করেছেন আল-কায়েদার প্রতিষ্ঠাতা।


কালাশনিকভের নকশা করা আগ্নেয়াস্ত্রটিই অর্ধশতাব্দী ধরে বিশ্বে সমাদৃত। কিন্তু তিনি হয়তো ভাবেননি এই রাইফেল একসময় দেশের জাতীয় পতাকায় স্থান পাবে। মোজাম্বিক, জিম্বাবুয়ে, বুরকিনা ফাসো (১৯৮৪-১৯৯৭) এবং পূর্ব তিমুরের পতাকায় একে-৪৭ আগ্নেয়াস্ত্রের ছবি আছে। কালাশনিকভ রাইফেল লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর পতাকায়ও আছে। এই ভয়ানক অস্ত্রের ছবি!
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×