তদন্ত চলিতেছে এই মুহূর্তে কিছু বলা নিষেধ!!!
বিষয় : সাধারণ গণিত, এসএসসি, ২০১৭
১. প্রশ্নফাঁসের রিপোর্ট প্রকাশ : ১১ই ফেব্রুয়ারী (রাতে)
২. পরীক্ষা গ্রহণ : ১২ই ফেব্রুয়ারী (সকালে)
৩. ফাঁস হওয়া প্রশ্নের সাথে হুবহু মিলে যাওয়ার রিপোর্ট প্রকাশ : ১২ই ফেব্রুয়ারী (দুপুরে)
৪. বোর্ডে গণিত খাতা প্রেরণ : ১২ই ফেব্রুয়ারী (বিকেলে)
৫. শিক্ষামন্ত্রীর ঘোষণা-১ (গণিত পরীক্ষা বিষয়ে) : ১৩ই ফেব্রুয়ারী, সচিবালয়ে
অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা আবারও নেয়া হতে পারে। একটি তদন্ত কমিটি গঠন করা হবে। প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে।
৬. শিক্ষামন্ত্রীর ঘোষণা-২ (গণিত পরীক্ষা বিষয়ে) : ১৪ই ফেব্রুয়ারী, সিলেট ওসমানী বিমানবন্দরে
এখনই পরীক্ষা বাতিল হচ্ছে না। যাচাই-বাছাই করা হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
৭. বোর্ড কর্তৃক পরীক্ষক অনুযায়ী গণিত খাতা বণ্টনের প্রস্তুতি : ১৩-২০শে ফেব্রুয়ারী
৮. বোর্ড থেকে পরীক্ষকদের ৫০০ করে গণিত খাতা গ্রহণ : ২০/২২শে ফেব্রুয়ারী
৯. হেড এক্সামিনরের কাছে ১ম কিস্তির ৩০০ খাতা জমাদান : ২৭শে ফেব্রুয়ারী
১০. হেড এক্সামিনরের কাছে ২য় কিস্তির ২০০ খাতা জমাদান : ২রা মার্চ
১১. হেড এক্সামিনর কর্তৃক ২০০০ খাতা নিরীক্ষণ করে ওএমআর শীট বোর্ডে জমাদান : ৮/১০ই মার্চ
১২. বোর্ড কর্তৃক ফলাফল তৈরীর প্রক্রিয়া : এপ্রিল ২০১৭
১৩. রেজাল্ট প্রকাশ : ৪ঠা মে ২০১৭
শিক্ষকরা অসৎ, লোভী, নির্লজ্জ! সুতরাং তাদের বিরুদ্ধে তদন্ত চলিতেছে!!!!!
(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



