কাতারকে খাদ্যপণ্য দিয়ে পূর্ণ সহায়তার জন্য ইরান ও তুরস্ক স্থলপথ চালু করেছে। দুই দেশের এ উদ্যোগের ফলে কাতারের ওপর সৌদি আরব ও কয়েকটি আরব দেশের আরোপিত নিষেধাজ্ঞা কার্যত ব্যর্থ হয়েছে।

এরইমধ্যে এই স্থলপথে তুরস্ক থেকে পণ্য নিয়ে ২০০ ট্রাক ইরানের বুশেহর বন্দরে পৌঁছেছে। তুরস্কের মারদিন শহর থেকে এসব ট্রাকে করে আনা হয়েছে দুধ, ফলমূল, শাক-সবজি, শস্যদানাসহ নানা রকমের খাদ্যপণ্য। বুশেহর থেকে এসব পণ্য ফেরিতে করে কাতারের রুওয়াইসি বন্দরে নেয়া হয়েছে।

ইরান ও তুরস্ক এই স্থলপথ চালু করার ফলে পণ্য পরিবহনের খরচ মারাত্মকভাবে কমে গেছে। এর আগে তুরস্ক থেকে সমুদ্রপথে কাতারে পণ্য পাঠাতে ১১ দিন ও স্থলপথে ১৪ দিন লাগতো। কিন্তু ইরানের ভেতর দিয়ে স্থলপথ চালু করায় এ সময় মাত্র দু দিনে নেমে এসেছে।
তুরস্কের মারদিন শহর থেকে ইরানের বুশেহরের দূরত্ব ১,৭০০ কিলোমিটার যা পাড়ি দিতে ট্রাকের সময় লাগে ২২ ঘণ্টা। আর ইরানের বুশেহর বন্দর থেকে কাতারের হামাদ বন্দরে কার্গোজাহাজ বা ফেরিতে পণ্য পৌঁছাতে সময় লাগে ৮ ঘণ্টা। এর অর্থ হচ্ছে তুরস্ক থেকে ট্রাকে আনা পণ্য কাতারে পৌঁছাতে এখন সময় লাগছে দু দিনেরও কম!
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



