মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা সচক্ষে দেখতে তুরস্কের ফার্স্ট লেডি আমিনে এরদোয়ান আজ ভোরে ঢাকায় এসেছেন। তার সঙ্গে এসেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলু। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। রাত তিনটার দিকে আসেন তুর্কি ফার্স্ট লেডি।



অন্যদিকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য কার্গো বিমানে করে ত্রাণ পাঠাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী শনিবার ইরানের ত্রাণবাহী বিমান বাংলাদেশে পৌঁছাবে বলে তারা আশা করছেন। ইরানি ত্রাণ সামগ্রীর মধ্যে থাকবে শুকনো খাবার, ওষুধ ও কাপড় । ত্রাণ বিতরনের সব আয়োজনও সম্পন্ন করেছে ইরান দূতাবাস। এদিকে, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে মিয়ানমারে নৃশংসতার শিকার রোহিঙ্গা মুসলমানদের কাছে ত্রাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি তারা ইতিমধ্যে সম্পন্ন করেছে।
এছাড়া ইরান ও তুরস্ক রোহিঙ্গা গণহত্যা বন্ধের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বানের পাশাপাশি বিশ্বব্যাপী ব্যাপক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। এদিকে ইংল্যান্ড ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রীরা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে আর্থিক সহায়তার সহায়তার ঘোষণা দিয়েছে। এর আগে মালয়শিয়ার প্রধানমন্ত্রীও রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে ত্রাণ পাঠিয়েছেন।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



