somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিম ব্রাদারহুডের সাবেক সর্বোচ্চ নেতার মৃত্যু সিসির গদি নাড়াতে পারবে কি!!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিসরের মুসলিম ব্রাদারহুডের সাবেক সর্বোচ্চ নেতা (মুর্শিদে আ’ম) মুহাম্মদ মাহদি আকিফের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই সরকারি নির্দেশে দ্রুততার সাথে তার দাফন সম্পন্ন করতে বাধ্য হয়েছে তার পরিবার।

একান্ত ঘনিষ্ঠ পারিবারিক সদস্য ছাড়া আর কাউকেই সেখানে উপস্থিত থাকার অনুমতি দেয়নি দেশটির সামরিক সরকার। তার মেয়ে পিতার মৃত্যু সম্পর্কে বলেন ‘আমার আব্বা আল্লাহর হেফাজতে রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি এবং সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে।’ জীবিত অবস্থায় এই নেতা সামরিক শাসকদের যতটা তটস্থ রেখেছিলেন, মৃত্যুর পর যেন সেটি আরো বেড়ে যায়। জীবিত আকিফের মতোই যেন তার লাশকেও ভয় করছে মিশরের সিসি সরকার।

৮৮ বছর আগে এই সেপ্টেম্বর মাসেই লিবিয়ার ঔপনিবেশিকতা বিরোধী নেতা ওমর আল মুখতারের সাথে একই ধরনের আচরণ করেছিল দখলদার ইতালির বাহিনী। ১৯৩১ সালের ১৬ সেপ্টেম্বর আল মুখতারের মৃত্যুদণ্ড কার্যকর করে ঔপনিবেশিক শাসকেরা। মনে করা হয় তার রক্তই শেষ পর্যন্ত লিবিয়ার স্বাধীনতার পথ উন্মুক্ত করেছিল। এই মজলুম বিদ্রোহী নেতার মৃত্যুর কারণেই বিদেশী শাসকেরা কখনো লিবীয় জনতার মনে স্থান পায়নি। ফলে তাদের বিদায় নিতে হয়েছে দেশটি থেকে। ৭৩ বয়সী আল মুখতারকে আটকের পর গোপনে বিচারকার্য করে ইতালি। এমনকি তার জানাজা ও দাফনও হয়েছে অত্যন্ত গোপনে ও সেনা পাহারায়। এ ক্ষোভই শেষ পর্যন্ত ইতালির শাসনের কবর রচনা করেছিল আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশটিতে। ওমর আল মুখতার সম্পর্কে জানতে আমার আগের পোষ্টটি দেখতে পারেন, মরু সিংহ "ওমর আল মুখতার" এক মুসলিম বীরের জীবনী।

মিসরের জন্যও মাহদি আকিফ তেমন কোনো নজির হয়ে দেখা দেবেন কি না সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
৮৯ বছর বয়সে মৃত্যুবরণকারী এই নেতা ছিলেন দেশটির অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। মুসলিম ব্রাদারহুডের সপ্তম মুর্শিদে আ’ম মাহদি আকিফ দেশটির পার্লামেন্টের সদস্যও ছিলেন। ২০০৪ সালে তার নেতৃত্বে ব্যাপক সংস্কার কার্যক্রম নিয়ে অগ্রসর হয় ব্রাদারহুড। পরের বছর নির্বাচনে ব্যাপক সাফল্য পায় দলটি, যা ছিল ২০১১ সালের বিপ্লবের আগে সর্বোচ্চ। ২০০৯ সালে জর্দানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের জরিপে বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতাদের মধ্যে ১২তম স্থান লাভ করেন আকিফ। বিশ্বব্যাপী ইসলামি নেতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল তার। ২০১০ সালে স্বেচ্ছায় ব্রাদারহুডের পদ থেকে সরে দাঁড়ান এই নেতা। ২০১৩ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিসরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত হওয়ার পর আরো অসংখ্য নেতাকর্মীর সাথে গ্রেফতার করা হয় এই প্রবীণ নেতাকেও।

তার পরিবার জানিয়েছে, গত বছর তার শরীরে ক্যান্সার ধরা পড়ার পরও চিকিৎসার যথাযথ ব্যবস্থা না করে তাকে নির্জন কারাবাসে রেখেছিল সামরিক সরকার। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ২৫ বছরের জেলও দেয়া হয়েছিল তাকে। বৃদ্ধ ও অসুস্থ এই নেতাকে চার বছর অমানবিক অবস্থায় কারান্তরীন করার ঘটনায় কোনো পশ্চিমা সরকার বিন্দুমাত্র প্রতিবাদ কিংবা তার মুক্তির অনুরোধ করেনি। এ নীরবতার সুযোগেই তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ সত্য বলে প্রতিষ্ঠিত করেছে প্রশ্নবিদ্ধ মিসরীয় আদালত। এর ফলে মৃত্যুর আগ পর্যন্ত তাকে কাটাতে হয়েছে কারাবন্দীর জীবন।

জীবিত ও মৃত আকিফের সাথে সিসির সামরিক সরকার যে আচরণ করেছে, তা থেকেই বোঝা যায় নির্দিষ্ট নীতির ওপর অটল থাকা লোকদের বিষয়ে তারা কতটা আতঙ্কিত। তার বিষয় কিংবা পুরো মিসরজুড়েই সামরিক শাসকেরা যে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ছিল পুরোপুরি নীরব। যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি মিসরীয় কর্তৃপক্ষের নিপীড়নের বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এ রিপোর্টে বিষয়টিকে বিদ্বেষমূলক ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে।

(তথ্য সুত্রঃ নয়াদিগন্ত)
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×