somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গত এক দশকের সব থেকে জাক-জমকপূর্ণ বিয়ে!

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিয়ে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই বিয়েতে জমকালো আয়োজন করা বর্তমানের রীতিতে পরিণত হয়েছে।

বরের নাম প্রিন্স আবদুল মালিক, বয়স ৩১, সুলতান হওয়ার দৌড়ে এই প্রিন্সের অবস্থান দ্বিতীয়। কণে দায়াঙকু রাবিয়াতুল আদাবিয়াহ পেনজিরান হাজি বলকিয়াহ, বয়স ২২।


ব্রুনাইয়ের সুলতান বিশ্বের অন্যতম ধনী আর বিয়ে যখন তার ছেলের তখন স্বাভাবিকভাবেই তাতে অসাধারণ আয়োজন থাকাটাই স্বাভাবিক। ক্রিস্টাল-খচিত জুতা, কোয়েলের ডিম আকৃতির পান্না, রত্নপাথরের পুষ্পস্তবকে ফুটে ওঠেছিল জাঁকজমকের প্রদর্শনীতে।


অনুষ্ঠানটা হয় রাজধানী বন্দর সেরি বেগাবনে সুলতানের রাজপ্রাসাদ ইতসানা নুরুল ইমানে। বাস করা হয়, এমন প্রাসাদগুলোর মধ্যে এটাই বিশ্বে বৃহত্তম। এতে রয়েছে ১,৭৮৮টি কক্ষ, পাঁচটি সুইমিং পুল, ২৫৭টি বাথরুম ও ১১০টি গাড়ি রাখার মতো গ্যারেজ। অতিথিকক্ষে একসাথে পাঁচ হাজার অতিথি বসতে পারেন। রাজকীয় এই বিয়েতে বিশিষ্ট অতিথিদের মধ্যে মালয়েশিয়ার সাতটি রাজ্যের শাসক ও সৌদি আরবের এক গভর্নর ছিলেন।


বিয়ের দিন বর-কণের পরনে ছিল স্থানীয় ঐতিহ্যের সাথে মিল রেখে মূল্যবান পোশাক। তাদের বসার জন্য ছিল দুটি সুসজ্জিত সিংসাহসন। নববধূ রাবিয়াতুলের হাতে যে তোড়াটি ছিল, সেটি ফুলের নয়, ছিল রত্নপাথরের। হীরার তৈরি তার নেকলেসটির ঠিক মাঝখানে আঙুর আকৃতির তিনটি পান্না শোভা পাচ্ছিল। এর সাথে মানানসই করে তৈরি করা হীরার ব্রোচে ডিম আকৃতির দুটি পান্না শোভা পাচ্ছিল।


জুতা থেকে শুরু করে পোশাকের প্রতিটি অনুষঙ্গই ছিল বিশেষভাবে তৈরি করা। মণি-মানিক্যের ব্যবহার কোথাও কম দেখা যায়নি, বরং অনেক ক্ষেত্রে জৌলুষ উপচে পড়তে চেয়েছে।


অনুষ্ঠানের অংশ হিসেবে রাজকীয় প্রহরীরা আনুষ্ঠানিক ঢাল ও বর্শা নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। দোয়া অনুষ্ঠানে নবদম্পতি পাশাপাশি বসেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল বিলাসবহুল ভোজ। উৎসব শুরু হয়েছিল ৫ এপ্রিল ১১ দিনের অনুষ্ঠান ১৫ এপ্রিল শুকরিয়া নামাজ দিয়ে শেষ হয়। ছেলের বিয়েতে ব্রুনাইয়ের সুলতান।


পূর্ব এশিয়ার বর্নিও উপকূলে ব্রুনেইয়ের অবস্থান। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কাছে অবস্থিত দেশটি আয়তনে বেশ ছোট। তবে তেল ও গ্যাসের বিপুল মজুত রয়েছে দেশটিতে। অধিবাসীদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ মালয় মুসলিম। ১৫শ’ শতক থেকেই দেশটির অস্তিত্ব দেখা যায়। ১৯৮৪ সালে ব্রিটেনের কাছ থেকে তারা স্বাধীনতা পায়।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×