অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য শিগগিরই বাণিজ্যিক বিমান তৈরির প্রকল্প হাতে নেবে পাকিস্তান বলে জানিয়েছেন পাকিস্তান এরিনটিকাল কমপ্লেক্সের (পিএসি) সিনিয়ার কর্মকর্তা এয়ার মার্শাল আহমার শাহজাদ। তিনি খালিজ টাইমসকে বলেন, ১০ থেকে ৩০টি আসন বিশিষ্ট বাণিজ্যিক বিমান তৈরির কথা চিন্তা করছে পিএসি।

বিমানবাহিনীর এই কর্মকর্তা বর্তমানে ‘দুবাই এয়ারশো ২০১৭-তে অংশ নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। ওই শোতে পাকিস্তান নিজস্ব পেভিলিয়নে তাদের তৈরি সুপার মুশকাকা এবং জেএফ-১৭ থান্ডারসহ উন্নত প্রযুক্তির বিভিন্ন বিমান প্রদর্শন করছে। পাকিস্তান দুবাইয়ের বিমান শোতে নিয়মিত অংশ নিয়ে থাকে।

মিস্টার শাহজাদ বলেন, তাদের দেশে বাণিজ্যিক বিমান নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। তিনি বলেন, ‘আমরা সুপার মুশকাকা তৈরি করেছি এবং এটি বাজারে বেশ প্রতিযোগিতা করে বিক্রি হচ্ছে। তিনি বলেন, নিশ্চয়তা দিতে পারি আমাদের তৈরি বাণিজ্যিক বিমান অবশ্যই টেকসই হবে এবং আশাকরি এটি অবশ্যই আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।

তিনি বলেন, ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো সক্রিয় করতে আমাদের অভ্যন্তরীণ পথে বিমানের চলাচল বাড়াতে হবে। এ চাহিদা পূরণ করতে দ্রুত এ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি আমরা আন্তর্জাতিক বিশেষ করে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার বাজারের এ ধরনের বিমানের চাহিদাও পূরণ করার দিকে দৃষ্টি দেবো।
দুঃখজনক হলেও সত্য আমরা যখন চীনা বিমান কিনে খুশি হই তখন পাকিস্তান চীনের সাথে যৌথ উদ্যোগে ফাইটার বিমান নির্মাণ করেছে। আমরা যখন বিদেশের তৈরি পার্স আসেম্বেলিং করে খেলনা ড্রোন তৈরি করছি বলে ঘোষণা দিচ্ছি তখন পাকিস্তান জানাচ্ছে খুব শীঘ্রই তারা বাণিজ্যিক বিমান নির্মাণ করতে চলেছে! আর আমরা আছি পাকিস্তানে মুরগি নির্যাতন, অপহরণ নিয়ে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


