somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিট কয়েনে বিনিয়োগ মুহূর্তেই ধনী হবার স্বপ্ন! গাছে কাঁঠাল গোঁফে তেল!

২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি বিটকয়েন নামটি আলোচনায় আসার কারণ মুদ্রাটির মূল্যে মানের রেকর্ড পরিমাণ পরিবর্তন। বিটকয়েন হল একধরনের ক্রিপ্টো-কারেন্সি বা ভারচুয়াল মুদ্রা। যদিও বাস্তবে এর অস্তিত্ব নেই। ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে প্রোগ্রামিং করা আছে যেটি চাইলে কেনা যায়।


অনেক সময় শোনা যায় আন্তর্জাতিক হ্যাকাররা বিভিন্ন কম্পিউটার হ্যাক করে মুক্তিপণ দাবি করছে আর সে মুক্তিপণ পরিশোধ করতে বলা হয় বিটকয়েনে। খুব কম সময়ের জন্য বিনিয়োগ করেই অস্বাভাবিক লাভ করা যায় বলে অনেকেই এই বিটকয়েন কেনার দিকে ঝুঁকছেন।


বিবিসিকে অর্থনীতিবিদ মনসুর বিট কয়েন সম্পর্কে বলেন, "এটা এমন একটি কয়েন যেটি কোনো কেন্দ্রীয় ব্যাংক বা কোনো দেশের জারি করা নয়। ইন্টারনেট সিস্টেমকে ব্যবহার করে কিছু ব্যক্তি এই সিস্টেমকে ডেভেলপ করেছে। এটাকে বলা যেতে পারে একধরনের জুয়াখেলা। যেটার ভিত্তিতে হয়তো আমার টাকা খাটিয়ে লাভজনক কিছু করে ফেলতে পারি। যার জন্য বেশিরভাগ লোক এটার পিছনে এখন ছুটছে"।


এই মুহূর্তে বিটকয়েনের মূল্য এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এক তৃতীয়াংশ কমে গেছে। শুক্রবার মুদ্রাটির দাম ছিল ১১ হাজার ডলারের সামান্য কম। কিন্তু গত সপ্তাহের শুরুতে এর মূল্য ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর থেকে মুদ্রাটির দাম ৪০ শতাংশ কমে যায়। এ বছরের শুরুর দিকে এই মুদ্রার দাম ছিলো এক হাজার ডলারের মতো। তারপর থেকে এর মূল্য দ্রুতই বাড়তে থাকে। বিশেষ করে গত নভেম্বর থেকে গত সপ্তাহ পর্যন্ত এর দাম বাড়ছিল রকেটের গতিতে। বিশ্লেষকরা সম্প্রতি এই মুদ্রায় বিনিয়োগের ব্যাপারে লোকজনকে সতর্ক করে দিচ্ছিলেন। এর মধ্যেই গত কয়েক দিন ধরে এর দাম পড়তে শুরু করেছে। এবং এখনও সেই পতন অব্যাহত রয়েছে।


এই মুদ্রার উৎস সম্পর্কে খুব কমই বোঝা যায় এবং ব্যবহারও খুব সীমিত। ডেনমার্কের কেন্দ্রীয় ব্যাঙ্ক এই বিটকয়েনকে ভয়াবহ এক জুয়া বলেও সবাইকে সতর্ক করে দিয়েছে। গত সপ্তাহে যুক্তরাজ্যের অর্থনৈতিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রধান এন্ড্রু বেইলি বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়ে বলেছিলেন 'সব অর্থ হারানোর জন্যে' প্রস্তুত থাকতে। তিনি বলেন, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক কিংবা কোন সরকারই এই মুদ্রাকে সমর্থন করছে না। ফলে এই বিটকয়েনের পেছনে বিনিয়োগ মোটেই নিরাপদ নয়।


এদিকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বিটকয়েনে বিনিয়োগ না করতে। এটা কোনও অনুমোদিত কারেন্সি না। এটাতে বিনিয়োগ করা ঠিক হবে না। বিট কয়েনের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এটির কোনো কর্তৃপক্ষ নেই, এবং বিট কয়েনের সাথে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক জড়িত নেই যাদের কাছে এটার বিনিময়ে কিছু প্রত্যাশা করা সম্ভব।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×