
ইসরাইলি জঙ্গিবিমান রণতরীটিতে মিসাইল, কামান এবং নাপালাম দিয়ে হামলা করে। এরপরই তিনটি ইসরাইলি টর্পেডো জাহাজ রণতরীটির ওপর দ্বিতীয় দফায় ভয়াবহ হামলা পরিচালনা করে। প্রায় আধ ঘণ্টা সময় ধরে মার্কিন যুদ্ধ জাহাজে হামলা চালেছিল।

কি কিছু ভুল শুনছেন ভেবেছেন? না বিষয়টি শতভাগ সত্য। তবে ঘটনাটি আজ থেকে প্রায় একান্ন বছর আগে ঘটেছিল।
দিনটি ছিল ৮ জুন ১৯৬৭ সাল। আরব-ইসরায়েল ছয় দিনের যুদ্ধে যখন ইয়ারাইলের সাথে জর্ডান যুদ্ধবিরতি দিয়েছিল এবং মিশরের সেনাবাহিনী পরাজয় মেনে নিয়েছিল তখনই ইসরাইল সম্পূর্ণ অতর্কিতে সেই সময়ের মার্কিন সেনাবাহিনীর সব থেকে আধুনিক গোয়েন্দা সরঞ্জাম দিয়ে সাজানো ইউএসএস লিবার্টি জাহাজের ওপর আক্রমণ করে।

এটি ছিল মার্কিন জাহাজের উপর আক্রমণের সবচেয়ে বড় ঘটনা। কিন্তু তা সত্ত্বেও এই হামলার ঘটনায় কোনো সংসদীয় তদন্ত সংঘটিত হয়নি। কেননা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন ইসরাইলের বৃহত্তর স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্যই এই ভয়াবহ আক্রমণের মূল ঘটনা চেপে যান ইচ্ছাকৃতভাবে। শুধুমাত্র ক্ষতিগ্রস্ত সেনা পরিবারগুলোকে কিছু আর্থিক সাহায্য দিয়েই ভুল বা অনাকাঙ্ক্ষিত বলে অ্যামেরিকা-ইসরাইল ঘটনাটিকে ধামাচাপা দিয়ে দিয়েছে।

তবে ইসরাইলের এই হামলার পিছে যেসব কারন থাকতে পারে বলে মনে করা হয় সেগুলোর মধ্যে অন্যতম হল ইসরাইল চেয়েছিল অ্যামেরিকা যেন যুদ্ধে ইসরাইলের পক্ষে যোগদান করে। কেননা অ্যামেরিকা তখন ভিয়েতনামে পরাজয় নিয়ে ব্যাস্ত ছিল, সোভিয়েতপন্থী মিশরের বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করতে আগ্রহী ছিল না। এমনকি মার্কিন গোয়েন্দারা হয়ত এমন কোন গোপন তথ্য জানতে পেরেছিল যা ইসরাইলী বাহিনী প্রকাশ করতে রাজি ছিল না। ভাবতেই অবাক লাগে এখনও মার্কিন প্রেসিডেন্ট যিনি অ্যামেরিকা প্রথম নীতির কথা বলে ক্ষমতায় এসেছেন তিনি আবার ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য শুনেই বলেন শতভাগ একমত কারন ইসরাইল বলেছে!
বিস্তারিত জানবার জন্য লিঙ্কগুলোতে ঘুরে আসতে আমন্ত্রন রইলঃ
ইসরায়েল যেদিন আক্রমণ করেছিল মার্কিন নৌবাহিনীর উপর
ইসরায়েল কেন মার্কিন নৌবাহিনীতে আক্রমণ করেছিল?
USS Liberty incident
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৮ দুপুর ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




