
অথচ চাকমা রাজা কিন্তু মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অর্থাৎ রাজাকার ছিল। আবার চাকমাদের একটি অংশ স্বাধীনতার পরে জেএসএস ও ইউপিডিএফ নামে বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছে এখনও নিয়মিত সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে চলছে। গতকালও এই সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহত, বিস্ফোরণে আরও ২ জন আহত হয়েছে।

উগ্র হিন্দুত্ববাদি দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির শীর্ষ নেতা সুব্রাহ্মনিয়ম স্বামী বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দখল করার কথা বলেছেন। তিনি বলেছেন, সিলেট থেকে খুলনা পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতের হাতে ছেড়ে দিতে হবে বাংলাদেশকে। সুব্রাহ্মনিয়ম স্বামীর দাবি, ১৯৪৭ সালে দেশ ভাগের পর বাংলাদেশ থেকে এক তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে। বাংলাদেশ সরকারকে তাদের ফিরিয়ে নিতে হবে। আর তা করতে না পারলে এসব মুসলমানের বসবাসের জন্য বাংলাদেশকে এক তৃতীয়াংশ জমি ছাড়তে হবে। বাংলাদেশের জমি নেওয়ার বিষয় পার্লামেন্টে উত্থাপন করবেন বলেও জানান বিজেপি নেতা সুব্রাহ্মনিয়ম স্বামী।

যে মুহুর্তে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত নেয়ায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ প্রকাশ করছে মানুষ তখন এই দুইটি খবর কিন্তু শঙ্কা জাগায়। আবার এই মুহূর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস.জয়শঙ্কর ঢাকায় পৌছেছেন, এবারের সফরে বাংলাদেশের থেকে কি কি সুবিধে নিয়ে যাবেন কে জানে?
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


