somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযোদ্ধারা ঠাই পেলেন রাজাকার তালিকায়, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ!

১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজয়ের ৪৯ বছরে দেশবাসীকে সরকারের পক্ষ থেকে উপহার হল মুক্তিযোদ্ধাদের রাজাকার তালিকায় নাম দেওয়া। একই ভাবে অনেক রাজাকারকেও মুক্তিযোদ্ধা বানানো হয়েছে নানা সময়ে। আর এর থেকেও কষ্টকর বিষয় হল ৩০ লক্ষ মানুষ নিহত হল ৬ লক্ষ মা-বোন নির্যাতিত হল অথচ আজ পর্যন্ত কোন তালিকা হল না তাদের। তালিকার অভাবে আমরা পারলাম না পাকিস্তানকে যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে।

আজব এক শাসকদের অদ্ভুত শাসনে শাসিত হচ্ছে এ দেশের জনগন। মুখ খুললেই স্বাধীনতার চেতনা বিরোধী অনলাইনেও কিছু লিখলে আইসিটি এক্টে ফেঁসে যাবার শঙ্কা। এমন কি প্রিয় সামু ব্লগকেও অনেকদিন পর্যন্ত ব্লক করে রাখা হয়েছিল। চিরস্থায়ীভাবে ক্ষমতার চেয়ারকে আঁকড়ে থাকার প্রত্যয়ে বর্তমান শাসকগোষ্ঠী হিতাহীত জ্ঞানশূন্য। এক এক মন্ত্রী এক এক ধরণের আজব কথা-বার্তা বলে আমাদের বিনোদিত করবার দায়িত্ব নিয়েছেন। ডেঙ্গু থেকে পেঁয়াজের দাম কিছুই তাদের নিয়ন্ত্রণে নাই অথচ তারা আমাদের মুরগী দিয়ে ভাত খাবার গল্প শোনাচ্ছেন। ধানমন্ডি লেকে ঢুকতেই চোখে পড়বে ভিক্ষুকমুক্ত সাইনবোর্ড অথচ প্রতি ৫ মিনিটের মধ্যেই এক এক জন ভিক্ষুকের দেখা মিলবে সেখানে। দেশের অর্থনীতি সেরা সময় পার করছে অথচ কোটির বেশি যুবক বেকার চাকরির অভাবে! দেশের এক নম্বর খাত গার্মেন্টসে এখন নিয়মিত কর্মী ছাটাই চলছে, সরকারি জুট মিলের শ্রমিকেরা কয়েক মাসের বকেয়া বেতনের দাবীতে অনশন করে মৃত্যু বরণও করছেন।

বিশ্বের সব থেকে খারাপ নগর পরিবহণ ব্যবস্থা হল আমাদের ঢাকায় অথচ মন্ত্রীর একবার প্যারিস তো একবার অ্যামেরিকার লসএঞ্জেলসের সাথে তুলনা করছেন। সামান্য সর্দি-কাশি হলেও এরাই আবার সবাই আগে ইউরোপের বিভিন্ন দেশে দৌড়ায়। সব অযোগ্য আর অপদার্থদের সরকারের প্রতিটি দায়িত্বশীল জায়গায় স্থান দিলে এসব হওয়াটাই তো স্বাভাবিক! থাক আরও অনেক কিছু বলার ছিল কিন্তু বলে কি লাভ? তারা তো আবার ঘুমে থাকে, তাদের আবার কোন হুঁশ থাকে না!
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×