ইংরেজি নামঃ Man of steel
বাংলা নামঃ ইস্পাতের মানুষ
হিন্দি নামঃ ষ্টীল কা ইনসান
অবশেষে দেখলাম।
ভবিষ্যতে পিএসসি, জেএসসি , জেডিসি, এসএসসি, এইচএসসি, বুয়েট, মেডিক্যাল, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জব সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি প্রশ্ন আসে,
"মাইর কারে বলে? মাইর কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার মাইরের সংজ্ঞাসহ উদাহরণ দাও ও বিস্তারিত আলোচনা করো।"
অথবা যদি প্রশ্ন আসে
" 'পিডা সব শালারে' - উক্তিটির সাথে কোন হলিউড মুভির মিল পাওয়া যায় সবচেয়ে বেশি?"
আর দুটি প্রশ্নের উত্তরেই যদি কোন ছাত্র বা ছাত্রী বিস্তারিত কিচ্ছু না লিখে শুধুমাত্র "ম্যান অফ ষ্টীল" লিখে, তাহলে সেই পাবে কাঙ্খিত এ প্লাস বা চাকরি!
সিরিয়াসলি বলছি, এত মারামারি? এত? "সীমার একটা "লিমিট" আছে ভাই!"
প্রথম থেকে বেশ ভাল্লাগছিল, একজন সুপারহিরো, যে তার নিজের পরিচয় জানে না, তার একাকী যাত্রা... তার নিঃসঙ্গ পৃথিবীর জীবনকে পর্দায় বেশ ভাল করেই দেখা যাচ্ছিল... "পৃথিবীর" বাবা মায়ের সাথে কাল এর সম্পর্ক, ভালোবাসা কিছু জায়গায় বেশ ভাল্লাগেছে, কিছু জায়গায় মনে হয়েছে "আরেকটু ভাল হতে পারত, হতে গিয়েও পুরোপুরি হল না"... ক্রিপটন এর পরিবেশ, ধ্বংস বেশ ভাল্লাগসে... ছবির দ্বিতীয় ভাগ যখন মারামারি শুরু হইল তখন উত্তেজনার সহিত বেশ "নড়েচড়ে" বসলাম, কিন্তু কে জানত যে আমারে আরও এক ঘণ্টা খালি "নড়তে আর চড়তে হইব"?
ব্যাকগ্রাউনড মিউজিক দুর্দান্ত, শরীরে "জোস" এনে দেয়, ইচ্ছা করে নিজেই মারামারি শুরু কইরা দেই! নায়ক কে বেশ ভাল্লাগসে তার রোলে, বাকিরাও বেশ ভাল, ভিলেন বেশ ভাল নজর কাড়েন
হ্যাঁ, "বনে যখন হাতি হাতিতে লড়াই হয়, তখন সব কলাগাছ ভাইঙ্গা পড়ে- সেই যুক্তিতে দুইটা "এলিয়েন" পৃথিবীতে আইসা লড়াই করতেসে, এরকম ভাঙচুর তো হইবই- এটা মেনে নিতে হয়- এটাই বাস্তবতা মমিন!"- কথা ঠিক আছে, তাই বইলা এত? এত? এত? এলিয়েন নামে আসলে কিছু থাকলে আর তারা এই সিনেমা দেখলে চিক্কুর পাইড়া কান্নাকাটি করত আর কইত, বিশ্বাস করেন! এন্ড্রোমিডা এর কছম লাগে, আমরা ইমুন মারামারি করি না!"
ভাগ্য ভাল যে বেশিরভাগ সুপারহিরোরা আমেরিকাতেই পয়দা হয়, তারা বাংলাদেশে আইসা মারামারি করলে আমার এই " সুজলা সুফলা শস্য শ্যামলা" বাংলাদেশ, "ভাঙ্গা চুরা কালা ময়লা" বাংলাদেশে পরিনত হইত... :/
যেই ছবির সাথে "নোলান" নামক শব্দটা থাকবে, সেটার প্রতি আমাদের এক্সপেকটেশন বেশি থাকবে, এটা যদি দোষের কিছু হয় সেটা নোলানের দোষ, এটা যদি গুণের কিছু হয়, সেটাও নোলানের গুণ- আমাদের রুচি তিনি এমন এক লেভেলে নিয়ে গেছেন ঘুমের মাঝে চুরি, শর্ট টাইম মেমরি লস, জোকার টাইপ কনসেপ্ট আর ক্যারেকটার দিয়ে- যে আমরা স্বাভাবিকভাবেই বেশি কিছু আশা করি তার কাছে। হ্যাঁ, তিনি ছবির প্রযোজক, পরিচালক না, তারপরেও "অবুঝ মনরে" বুঝ দিতে পারি না... আর জ্যাক স্নাইডারের মারামারি এত পছন্দ কেন- জগত সংসারের উপর তার কোন লুকানো ক্ষোভ আছে কিনা, তার অবচেতন মন খালি "ধ্বংস হোক সব" বইলা চিৎকার করে কিনা- সেটা আমি জানিনা, সেটা জানা আমার কর্ম না, সাইকিয়াট্রিসট এর কর্ম!
মুভি শেষ কইরা ভয়ে ভয়ে দরজা জানালা খুইলা বাইরে তাকাইলাম, নাহ, আমার সাধের দুনিয়া ঠিক আছে, তারে কেও ভাঙচুর কইরা শেষ কইরা ফালায় নাই!
আরেকটা সিনে দেখলাম ভিলেন "খামচাইয়া খামচাইয়া" নায়করে মারার জন্য বিল্ডিং বাইয়া বাইয়া উঠতাসে! এমনে বিল্ডিং এ তো হাল্ক উঠে! :O তয় দেখলাম জড বেশি ভাল পারে হাল্কের চেয়ে! বুঝলাম, হাল্কের একটা "বিল্ডিং এ খামচাইয়া উঠার" তিন মাসের শর্ট কোর্স করতে হবে জড এর কাছ থেকে, হাল্কের এখনও অনেক কিছু শিখার আছে, শিখার কোন শেষ নাই, বয়স নাই, লজ্জা নাই!
তয় আন্ডারওয়্যার কে আন্ডারওয়্যার এর জায়গায় রাখার জন্য ছবির সাথে সংশ্লিষ্ট সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই!
পুনশ্চ- এটি একটি ফান রিভিউ পোস্ট, কারো যেকোনো রকম অনুভূতিতে আঘাত লাগলে নিজ দায়িত্তে নিকটস্থ হাসপাতালে গিয়ে অনুভূতির চিকিৎসা করাবেন তবে খরচ আমি দিব না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


