somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিশোধ এবং নৃশংসতার ছবি ‘ওয়াইল্ড টেলস’

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





সিনেমার নাম- Wild Tales (2014)

আসল নাম- Relatos salvajes ( নিজ দায়িত্বে উচ্চারণ করবেন, দাঁতে সমস্যা হলে লেখক দায়ী নন কোনভাবেই) ।
আর্জেন্টিনার সিনেমা। ভয়ের কিছু নাই, আর্জেন্টিনার সিনেমা বলে এটা শুধু ম্যারাডোনার ফ্যানরাই উপভোগ করবেন, আর আমার মত ব্রাজিল ফুটবল টিমের সাপোর্টাররা এই সিনেমা এঞ্জয় করবেন না, এমন কোন কথা নাই।

ছোটবেলাতে "একের ভেতর দুই" বা "Three in one" টাইপের বই যারা পড়েছেন অথবা যৌবন বয়সে যারা লুকিয়ে "এক টিকেটে দুই ছবি" দেখেছেন, তাদের জন্য এই সিনেমাটা একটা দারুণ রকমের treat. কারন এই সিনেমাতে একটা নয়, দুইটা নয়- ছয়টা গল্প আছে। ছয়টা ছোট গল্প মিলে দুই ঘণ্টা দুই মিনিটের বড় একটি সিনেমা।
এটি একটি Anthology film। "এইটা আবার কি জিনিস?" বলার আগেই আমি অতি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি- একাধিক ছোট গল্প মিলে যদি একটি বড় সিনেমা হয় এবং সেই প্রতিটা ছোট গল্পের থিম বা বিষয়বস্তু যদি সেম হয়, তবে সেই সিনেমাকে Anthology film বলে, বোঝা গেল বাচ্চারা? এই সিনেমাতে ছয়টি গল্পের মূল থিম হচ্ছে ভায়োলেন্স আর প্রতিশোধ। ছোট্ট করে নমুনা দিচ্ছি গল্পগুলোর-
গল্প ১- প্লেনের ফ্লাইটে দুইজন অপরিচিত মানুষ সময় কাটানোর আড্ডা দিতে শুরু করলে হঠাৎ তারা আবিষ্কার করেন যে তারা দুইজনেই একজন বিশেষ ব্যক্তিকে চিনেন আগে থেকেই। আস্তে আস্তে আবিষ্কার হল সেই পুরো প্লেনের প্রতিটা যাত্রী সেই বিশেষ একজন মানুষটিকে চেনে। এটা কীভাবে সম্ভব? সেই বিশেষ মানুষটি কীভাবে এই সব মানুষকে একটি প্লেনে নিয়ে আসতে সফল হল? তার উদ্দেশ্য কি?
গল্প ২- হাইওয়ের পাশের এক রেস্টুরেন্ট এ একজন আগুন্তুক খেতে আসেন। সেখাঙ্কার ওয়েট্রেস আবিষ্কার করেন যে এই লোকটাই হল সেই লোক যার কারনে তার পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। প্রতিশোধ নেয়ার ইচ্ছাটা মাথাচাড়া দিয়ে উঠে, কিন্তু কীভাবে? তখনই সহকর্মী বুদ্ধি দেন- ওর খাবারে ইঁদুরের বিষ মিশিয়ে ওকে মেরে ফেলছ না কেন? এই যখন অবস্থা, তখনই রেস্টুরেন্ট এ সেই লোকের ছেলে এসে উপস্থিত- এখন?

গল্প ৩- একদম ফাঁকা হাইওয়ে ধরে মনের আনন্দে স্পীডে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছেন, কিন্তু সামনের একটু পুরনো আর ধীরগতির গাড়ি কিছুতেই আপনাকে সাইড দিচ্ছে না, কতক্ষন মেজাজ ঠিক থাকে? অবশেষে কোনক্রমে সেই গাড়িকে টপকে সামনে যাওয়ার পরে মনের আনন্দে এবং কিছুটা রাগের বশতই নিজের middle finger বা মধ্যমা তার দিকে উঁচিয়ে ধরে সাঁই করে চলে গেলেন। কিছুক্ষন এভাবে যাওয়ার পর হঠাৎ এবার আপনার গাড়িটা নষ্ট হয়ে গেল, সাহায্যের জন্য অন্য গাড়ি খোঁজা যেই শুরু করবেন, তখনই দেখলেন যেই গাড়ির মালিককে কিছুক্ষন আগে মধ্যমা দেখিয়ে এসেছেন, তিনি হাজির- এবার আপনি কি করবেন? তার চেয়েও বড় কথা এবার গাড়ির মালিক আপনার সাথে কি করবেন? ;)

গল্প ৪- নিজের মেয়ের জন্মদিনের জন্য গিফট কিনা দোকান থেকে বেরিয়ে আপনি দেখলেন আপনার গাড়ি পুলিশ নিয়ে গেছে কারন তাদের ভাষ্যমতে আপনি "ভুল জায়গায়" গাড়ি পার্ক করেছিলেন। নিজের দোষ না থাকা সত্ত্বেও জরিমানা দিয়ে গাড়ি নিয়ে আসলেন , কিন্তু ততক্ষণে মেয়ের জন্মদিনের পার্টি শেষ। একই ঘটনা আপনার সাথে আবার ঘটল, দোষ না থকা সত্ত্বেও আপনার গাড়ি সিজ করা হল, প্রতিবাদ করতে গেলে আপনাকে এরেস্ট করা হল, আপনার চাকরি চলে গেল আর আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিল। এবার আপনি কি করবেন?

গল্প ৫- বিরাট বড়লোক বাবার প্রায় বিগড়ে যাওয়া ছেলে একদিন বাসায় এসে জানাল তার গাড়ি সে এক প্রেগন্যান্ট মহিলার উপরে তুলে দিয়েছে এবং মা আর সন্তান দুইজনেই মারা গিয়েছে। বড়লোক বাবার একটাই কথা- যেভাবেই হোক, যত টাকাই লাগুক- আমার ছেলের আগ্যে যাতে একটা আঁচড় না লাগে। কিন্তু কৃত অপরাধের শাস্তি থেকে বেঁচে যাওয়া কি এতই সোজা? ;)

গল্প ৬- ভালোবাসার মানুষটির সাথে যেই রাতে আপনার বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে হচ্ছে, সেই রাতে আপনি জানতে পারলেন, আপনার "প্রাণের চেয়েও প্রিয়" ( মহম্মদ হান্নান পরিচালিত রিয়াজ অভিনীত বাংলা সিনেমার কথা বলছি না এখানে :P ) হবু স্বামী আরেকজনের সাথে পরকীয়ার সম্পর্কে আগে থেকেই জড়িয়ে আছেন এবং সেই মেয়েকে এই বিয়েতে দাওয়াত ও করেছেন! কীভাবে প্রতিশোধ নিবেন আপনি?

টানটান থ্রিলের একটা সিনেমা। প্রতিটা গল্পই দারুণ, তার চেয়েও দারুণ সেই গল্পের উপস্থাপন, আলাদা করে মেনশন করতে হয় ক্যামেরা ওয়ার্ক এর কথা। দুইজন মানুষ হাত ধরে গোল করে ঘুরতে শুরু করে হঠাৎ করে একজন আরেকজনের হাত দিলে বেশ বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে- এই ধরনের একটা সিন আছে সিনেমাতে, এই সিনটা কীভাবে পরিচালক "টেক" করেছেন সেটা আমার মাথায় এখনও আসছে না- জাস্ট অসাম! সিনেমার একটি গল্পে অভিনয় করেছেন Ricardo Darín। আর্জেন্টিনার সিনেমা যারা নিয়মিত দেখেন, তাদেরকে এই লোকের সাথে বা তার প্রতিভার সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নাই।
৮৭ তম অস্কারে Best Foreign Language Film এর নমিনেশন পেয়েছিল সিনেমাটি। টাইম ম্যাগাজিনের "২০১৪ সালের বেষ্ট ফিল্ম" এর লিস্টে এই সিনেমাটি এক নাম্বারে ছিল। আট সপ্তাহে শুটিং শেষ হওয়া, imdb top 250 এর লিস্টে 201 এ অবস্থান পাওয়া এই সিনেমার আইএমডিবি রেটিং 8.2 ।

ইংরেজি সাব সহ ডাউনলোড লিঙ্ক নিজ দায়িত্বে খুঁজে নিন :P লিঙ্ক দিলে ঝামেলা হয়, মডারেটর বলেছেন ;)
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫১
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×