Made of/ Made from
1. Tables are usually made of wood.
2. The cake is made from egg.
উপরের দুইটি বাক্যই সঠিক। তবে ছোট্ট একটা পার্থক্য আছে, প্রথমটাতে মেড এর সাথে আছে অফ, দ্বিতীয়টাতে আছে ফ্রম। এটার কারণ? বলছি।
শুধু একটি উপাদান দিয়ে কোন কিছু বানানো হলে এবং সেই উপাদানটি দেখা গেলে বা দৃশ্যমান হলে made of বসে। এখানে প্রথম বাক্যে টেবিলের একটিমাত্র উপাদান কাঠের কথা বলা হয়েছে এবং কোন কাঠের তৈরি টেবিলের দিকে তাকালে সাধারণত বুঝা যায় যে এটি কাঠ দিয়ে তৈরি।
আবার অনেকগুলো উপাদান দিয়ে কোন কিছু তৈরি করা হলে এবং সেই উপাদানগুলো দৃশ্যমান না হলে, প্রধান উপাদানটির জন্য made from বসে। দ্বিতীয় বাক্যে cake শুধু ডিম বা egg দিয়ে তৈরি হয়না, সেখানে ময়দা, ঘি, তেল সহ আরও বিভিন্ন জিনিস দরকার। তবে প্রধান উপাদান হল egg. আর কেক খাওয়ার আগ পর্যন্ত এটা বুঝার উপায় নাই যে এটা আসলে কি দিয়ে তৈরি। তাই এখানে made from বসেছে
আগের পর্ব - Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




