somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

45 year- ভালোবাসার এক অদ্ভুত সিনেমা ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিনেমার নাম- 45 years (2015)

বয়স্ক এক দম্পতির সংসার। সংসারে বলতে গেলে শুধু দুইটা প্রাণী, দুইজনের টোনাটুনির (নাকি বুড়োবুড়ির?) সংসার। নিঃসন্তান এই দুইজন, ছেলেমেয়ের ঝামেলার বা ভালোবাসার কোন আক্ষেপ নাই, নিজেদের ভালোবেসেই সুখী তারা। তার প্রমাণ হিসেবে এক সপ্তাহ পর নিজেদের বিয়ের ৪৫ বছর উদযাপন করতে যাচ্ছেন। চারদিকে সাজ সাজ রব, দুই বুড়োবুড়ির মনের ভেতর সুখের আমেজ। ঠিক তখনই...

বাসায় একটি চিঠি আসল। চিঠি খুলে যেটা জানা গেল সেটা একই সাথে অবিশ্বাস্য ও মেনে নেয়া দুরূহ। স্বামীর একজন প্রাক্তন প্রেমিকা ছিলেন, যিনি বহু বছর আগে মারা যান বরফের পাহাড়ে। এত বছর পর সেই পাহাড় থেকে সেই প্রেমিকার লাশ মোটামুটি অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে।
এই খবরের পর থেকেই দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। স্বামী তার প্রাক্তন প্রেমিকার স্মৃতিচারণ করতে শুরু করেন বর্তমান স্ত্রীর সামনেই। মৃত সেই প্রেমিকা দুনিয়াতে না থেকেও যেন এই দুইজনের বাড়িতে হঠাৎ করেই আগমন করে ছড়িয়ে পড়ে প্রতিটা ইঞ্চিতে, যেই ইঞ্চিগুলোতে এতকাল ছিল প্রাণপ্রিয় স্ত্রীর পরশ। ভালোবাসার সেই পরশে ঈর্ষার আগুনের হালকা ফুলকি লাগে। এতকালের মজবুত সম্পর্কের সুতায় হঠাৎ কোথায় যেন একটা টান পড়ে।
চোখের সামনে স্বামীকে আস্তে আস্তে বদলে যেতে দেখেন স্ত্রী। ঘুরে ফিরে প্রতিটা কথার টপিক এসে থামে সেই প্রাক্তন মৃত প্রেমিকার কথায়। সামনের সপ্তাহে যেই মানুষটার ৪৫ তম বিবাহবার্ষিকী উদযাপন হওয়ার কথা, সেই মানুষটা যদি এখন শুধু আগের প্রেমিকার কথা বলে, তাহলে সেটা স্ত্রী হয়ে কতক্ষণ সহ্য করা যায়?
স্ত্রী বেচারা কি করবেন ভেবে পাননা। বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামীর জন্য একটা হাতঘড়ি কিনবেন বলে ঠিক করেন, কিন্তু শেষ পর্যন্ত দোকানে গিয়েও ফিরে আসতে বাধ্য হন। যেই মানুষটার জন্য তিনি "সময়নির্দেশক" কিনতে চাচ্ছেন, সেই মানুষটার কি এখন আর আগের মত "সময়" আছে নিজের স্ত্রীর জন্য? নাকি সেই সময় পুরোটাই এখন প্রাক্তন মৃত প্রেমিকার কব্জায়?

স্বামী একদিন বাইরে গেলে স্ত্রী আঁতিপাঁতি করে ঘরে খুঁজতে শুরু করেন প্রাক্তন প্রেমিকার কোন স্মৃতি তার "মিনশে" এখনও জমিয়ে রেখেছেন কিনা আর সেটা দেখে গোপনে তিনি স্মৃতিকাতর হন কিনা।অবশেষে তিনি যা খুঁজে পেলেন, সেটা তার জন্য ছিল অবিশ্বাস্য...!

সিনেমাটা মাস্টারপিস বা দেখতেই হবে- এটা বলব না। তবে আমার কাছে কেন জানি অদ্ভুত রকমের ভাল লেগেছে, একটু স্লো ধাঁচের ড্রামা, সবার হয়ত পোষাবে না, তবে আমার বেশ পুষিয়েছে দেড় ঘণ্টার এই সিনেমা। সম্পর্কের অনেক কিছু নতুন করে হয়ত শিখতে হতে পারে আপনার।৪৫ বছর সংসার করার পরেও আমরা একজন আরেকজনকে আসলে কতটা চিনতে পারি বা আমাদের মাঝে আসলেই ভালোবাসা আছে কিনা বা সেই ভালোবাসার শক্তি কি ৪৫ বছর আগের ভালোবাসার মানুষকে ভুলিয়ে দিতে পারে কিনা- এরকম অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাবে। স্ত্রী চরিত্রে Charlotte Rampling অসাধারণ!

সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×