somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ল্যাপটপ চোর

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুইটি ল্যাপটপ উদ্ধারের কাহিনী.........

হারানোর কাহিনী...............
আমার আসুস(Asus 1005pxd) ল্যাপটপ ০৯/০৮/১৪ তারিখ ধামালী পাড়া আমার মেস থেকে চুরি হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সৃজন স্যারের ল্যাপটপ(Dell inspiron 5040-d) ধামালী পাড়া থেকে ১২/০৮/১৪ তারিখে চুরি হয় ।
চোর ধরার কাহিনী.........
৩০/০৮/১৪ তারিখ ১টা ৫০ মিনিটে আইয়ান আহমেদ নামে এক লোক বিক্রয় ডট কমে সিলেটের কুমার পাড়া থেকে আসুস ল্যাপটপ বিক্রির একটা পোস্ট দেয় ছবি সহ । আমি ৩টা ৩০ মিনিটে তার নাম্বারে ফোন দেই, সে আমাকে বলে ল্যাপটপ দেখতে চাইলে কুমার পাড়া পয়েন্টে চলে আসেন। আমি তার কথা মত এন সি সি ব্যাংক পাশে যাই। সে আমাকে বলে আমি বিক্রয় দুটা অ্যাড দিছি কোনটা কিনবেন, আমি বলি আসুস। সে আমাকে ল্যাপটপ দেখায় , আমি দেখেই বুঝতে পারি এটা আমার ল্যাপটপ, আমি দাম জানতে চাই, সে বলে ১২৫০০ টাকা, আমি বলি ভাই ৮০০০ হলে আমি এইটা কিনব, সে আমাকে বলে ১০০০০ টাকা আমাকে এক জন বলছে, আমি বলি, তাহলে ১০০০০ টাকায় আমি এইটা কিনব, আমি আরও বলি যে আমার বাসায় একটা পুরাতন কম্পিউটার আছে ওটা যদি আপনে কিনেল তাহলে আমি এইটা কিনতে পারব, সে আমাকে বলে টাকা কি আপনে আনছেন, আমি বলি ভাই, গত কয়েক দিন আগে আমার এক বন্ধু বিক্রয় থেকে একটা মোবাইল কিনতে গিয়ে ছিনতাইকারের হাতে পরছে তাই আমি আর টাকা আনি নি, আপনি যদি আমার সাথে যান তাহলে টাকা আপনাকে আমি দিতে পারব। চোর এই প্রস্তাবে রাজি হয়। সে তার বন্ধুকে তার মোটর বাইকে নিয়ে আমার সাথে আমার বাসায় আসে। আমি বাইকে উঠার আগে আমার মেস মেম্বার রবিন ভাইকে কৌশলে বলি চোর ধরছি, আপনি লোক জন নিয়ে রেডি থাকেন। বাইক যখন আমার বাসায় পৌছায় রবিন ভাই তার লোক জন নিয়ে আমার মেসের সামনে একত্রিত হয়। আমি চোরকে আমার রুমে নিয়ে আসি। ইয়াসমিন ম্যাডামকে(জাফর স্যারের স্ত্রী) ফোন দেই, ম্যাডাম আমাকে প্রক্টর স্যারকে ফোন দিতে বলে, আমি প্রক্টর স্যারকে ফোন দেই, প্রক্টর স্যার জালালাবাদ থানার ওসির নাম্বার আমাকে দেয়। আমি ওসি কে আমার ঠিকানা দেই। ওসি স্যার পুলিশ পাঠায়। সৃজন স্যার কে তার বাসা থেকে ডেকে আনি আর বলি তার (চোরের) কাছে বিক্রি করার মত আরেকটি ল্যাপটপ আছে। সৃজন স্যার, চোর আর তার বন্ধু সহ আমি থানা যাই,পুলিশের নিদেশে চোরের বাবা সৃজন স্যারের ডেল ল্যাপটপ নিয়ে আসে, আমি থানায় একটা জিডি করি , তার (চোরের) বাবার আকুতি বিনতি দেখে জিডি বাতিল করি । থানা থেকে আমার আর স্যাররের ল্যাপটপ নিয়ে বাসায় চলে আসি। আসলে বিক্রয় ডট কমকে আমার অনেক শুভ কামনা, এইটা না থাকলে চোরকে আমি আর ধরতেই পারতাম না। চোর আর তার বন্ধু এখন থানায়.......................................
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×