somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"সিইজ দ্যা ডে!" "সিইজ দ্যা ডে!"

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা আমরা কি কভু নিজেদের জন্যে বাঁচতে চেয়েছি? নিজে যা হতে চেয়েছি সেরকম ভাবে? আমাদের কি প্রতিদিনকে লুফে নিতে ইচ্ছে করেনি? নাকি করেছিল? আজও করে? যদি কভু করে? যদি লুফে নিতে চাই... তবে যেন চিৎকার করে বারেবারে বলি "সিইজ দ্যা ডে!" "সিইজ দ্যা ডে!"

বিশ্ববিদ্যালয়ে আমি একটা সংগঠনে যোগ দিয়েছিলাম যেটির কাজ ছিল বাংলা সাহিত্যের বিখ্যাত উপন্যাসগুলোকে একটি একটি করে একেক দিন সবাই এক সাথে বসে চক্রাকারে পঠন করা এবং এর সম্পর্কে আলোচনা করা।

যে সিনেমাটি দেখে আমার চার বছর পূর্বের কথা মনে পড়ে গিয়েছে তার নাম “ডেড পুয়েটস সোসাইটি“, মৃত কবিদের সংঘ। না বাংলা অর্থের সাথে সিনেমাটির নামের কোন মিল নেই কিন্তু আমাদের জীবনের সাথে এই সিনেমার মিল রয়েছে। সিনেমাটিতে যেন আমি, আমার শিক্ষকরা আমার শিক্ষা প্রতিষ্ঠান আর আমার সহপাঠিরা ছিল।
টড, নেইল, রিচার্ড, চার্লি, নক্স, স্টিভেন, পিট তারা সবাই ওয়াল্টন একাডেমিতে পড়ে। গত ১০০ বছর ধরে প্রতিষ্ঠানটি কঠোর নিয়ম শৃঙ্খলায় বেঁধে ছাত্রদের ডিগ্রি দিচ্ছে এবারও তার ব্যতিক্রম নেই। টডরা তো তা ই জানতো। কিন্তু প্রথম ক্লাসেই তারা চমকে গিয়ে এমন একজন শিক্ষক মিস্টার কিটিংকে আবিষ্কার করে যিনি ছিলেন ওয়াল্টন একাডেমির শিক্ষাদান থেকে সম্পূর্ন ব্যতিক্রম। কিটিং তার ছাত্রদেরকে আত্মোপলব্ধি করতে সহযোগিতা করলেন। কাব্যের গাণিতিক সঙ্গাকে ছিঁড়ে ফেলে দিয়ে নিজেদের মত কাব্য সাধনা করতে বললেন। নতুন নতুন শব্দ ব্যবহার করতে বললেন। কিসে আমাদের জীবন বাঁচায় আর কিসের জন্যে আমরা বেঁচে থাকি সেটি উপলব্ধি করতে বললেন। সবাইকে তার টেবিলের উপর দাঁড় করিয়ে জীবনকে নতুন ভাবে দেখতে বললেন। নিজেকে গুরুত্ব দিতে বললেন। নিজেকে সম্মান করতে বললেন। নিজেকে সহযোগিতা করতে বললেন। কখন ধৈর্য ধরতে হয় আর কখন ছুটে পালাতে হয় তা শেখালেন।
এবং অবশ্যই তাকে “ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন“ ডাকতে বললেন। হিহিহি।

১৯৮৯ সালে নির্মিত পিটার উইয়ারের “ডেড পুয়েটস সোসাইটি“ আমার দেখা সবচেয়ে সুন্দর সিনেমাগুলোর মাঝে অন্যতম। এই সিনেমাতে শিক্ষক কিটিংসের চরিত্র অভিনয় করেছেন রবিন উইলিয়ামস। আহারে অভিনয়! যেন বাস্তবতাকে ছাপিয়ে সিনেমাতে অভিনয় করা মিস্টার কিটিংসই রয়ে যাবেন নিজের প্রিয় শিক্ষকের তালিকায়। উত্তেজনা আর বেদনায় ঘেরা আমেরিকান এই ড্রামাটিক সিনেমাটি বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে এর জন্যে সেবার অস্কার পর্যন্ত জয় করেছিল।

সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×