somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রহিম আলীর মন ভালো।। (অনুগল্প)

২০ শে মে, ২০১৭ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ শুক্রবার । একটা গোপন কারণে রহিম আলীর মন আজ খুব ভাল । হাতে আধাকেজি রসগোল্লা, এককেজি পোলাওর চাল আর দুই কেজি ওজনের দুইটা মৃগেল মাছ নিয়ে সে বাজার থেকে ফিরছে । গত এক সপ্তাহ ধরে তার ছোট ছেলে মনু মাছ খেতে চাইছে । রিকশাওয়ালা রহিমের কি এত সাধ্যি আছে যে বললেই মাছ কিনতে পারবে । তাইতো একমাস ধরে প্রতিদিন একটু একটু করে টাকা জমিয়ে সে আজকে একেবারে দুইটা মাছ কিনে ফেলেছে । দুইটা মাছ একসঙ্গে কেনার কোন দরকার ছিলনা । বাড়িতে নিলে বউ নিশ্চয় বড়সড় একটা ঝারি দিবে । কিন্তু তারপরও সে আজ একসঙ্গে দুইটা মাছ এনেছে । নিজের জমানো সবটা টাকা খরচ করে ফেলেছে ।

কেউ জানে না আজ রহিমের ১৩তম বিবাহ বার্ষিকী । প্রতি বছর বিশেষ করে এই দিনটির জন্যে সে সবসময় অপেক্ষা করে। প্রতিবার এইদিনটিতে সে রাত বারোটা পর্যন্ত জেগে থাকে। তারপর বারোটা হলে তার সেকেন্ড হেন্ড চায়না সেটটিতে আকবরের "তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে" গানটি ছাড়ে। প্রিয় গানটি ছেড়ে সে তার আর তার বউয়ের বালিশের ঠিক মধ্যিখানে ফোনটিকে রেখে ধুন ধরে বউয়ের দিকে চেয়ে থাকে। বউ তো তখন অঘোরে ঘুমায় তাই জামাইয়ের এমন পাগলামি কভু দেখতে পায়না। এভাবে চেয়ে থাকতে থাকতে রহিম একসময় ঘুমিয়ে পড়ে। তারপর সকাল হলে বাজারে গিয়ে যে জিনিসটা তার সবচেয়ে ভাল লাগে সেটা কিনে আনে । গতবছর তিনটা মুরগীর ছানা এনে বউকে উপহার দিয়েছিল । উপহারের কারণ না জানলেও বউ কি যে খুশি হয়েছিল! এমন দিনে বউয়ের হাসি দেখার জন্যেই তার সকল প্রচেষ্টা। আহা! বউটাকে সে কত ভালোবাসে। ভাবতেই তার মনটা ভাল হয়ে গেল ।

আজ শুক্রবার । একটা গোপন কারণে রহিম আলীর মন আজ খুব ভাল । তার হাতে আধাকেজি রসগোল্লা, এককেজি পোলাওর চাল আর দুই কেজি ওজনের দুইটা মৃগেল মাছ । বউ দেখলে নিশ্চয়ই বড়সর একটা ঝারি দিবে তারপর আড়ালে কিযে খুশি হবে। ভাবতেই তার মনটা ভাল হয়ে গেল ।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ সকাল ৯:১৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×