ভোরটাকে শোক মেখে যারা ঢেকে দিলো
হাসিমাখা রজনীর সুখ কেড়ে নিলো
তারা বুঝি জানতোনা আলোর ইতিহাস?
সাত কোটি জনতার বাঁচার প্রয়াস
লিখা হয়েছিল যার সাহস নিয়ে
আর ছিল প্রেম আর ভালবাসা দিয়ে
সেই তারে ব্যথা দিলো কোন সাহসে?
কোনখানে রোষ ছিলো কোন বা হুশে?
জাতি আজ খুঁজে ফিরে শুধু বারেবারে
যে মিশে ছিলো তার হৃদ মাঝারে।
ফিরে এসো পিতা তুমি ফিরে এসো ঘরে
তোমার বাংলা আজ গিয়েছে ভরে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



