somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৌকির হয়ত হালদাকে প্রতিবাদ স্বরূপ বানিয়েছেন

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(লেখার প্রয়োজনে গল্প বলা হয়েছে তাই সতর্ক করলাম)

নদী আর নদী পাড়ের মানুষের জীবন জীবিকা নিয়ে এর আগে গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি দেখেছিলাম। মানিকের উপন্যাসের মত করে নয়, গৌতম নিজের মত করে পদ্মা পাড়ের জেলেদের জীবনের বাস্তবতাকে ফুটিয়ে তুলেছিলেন। তাই তৌকির যখন হালদার ঘোষণা দিলেন তখন ভাবছিলাম হালদার মাঝিদের তিনি কিভাবে দেখাবেন?

গল্পটা শুরু হয় মনু মিয়ারে নিয়ে। সাগরে মাছ ধরার ধরার কালে জলদস্যুরা তার নৌকায় হামলা চালিয়ে জাল কেড়ে নেয়। কোনমতে পানিতে লাফিয়ে পড়ে মনু তার প্রাণ বাঁচায়। এদিকে মাছের প্রজনন মরসুম শুরু হওয়ায় হালদা নদীতে মা মাছ ধরা নিষিদ্ধ করা হয়। কিন্তু হালদার পাড়ে অপরিকল্পিত ইটকল আর রাসায়নিক কারখানার কারণে বিষাক্ত বিষ মিশে গিয়ে হালদায় মাছের প্রজনন রহিত হয়। কারখানার প্রভাবশালী মালিক নাদের চৌধুরী মনু মিয়ার ঝি হাসুরে বিবাহ করে বাড়িতে নিয়ে যায়। নাদেরের কোন সন্তান হয়না তাই প্রথম স্ত্রীকে ঘরে রেখেই এটি তার দ্বিতীয় বিবাহ। কিন্তু হাসুর প্রণয় বদিউজ্জামানের সাথে। জোর পূর্বক বিবাহ হলেও মনে মনে হাসু বদিউজ্জামানকে চায়।

তৌকিরের অজ্ঞাতনামা, দারুচিনি দ্বীপ অথবা জয়যাত্রা সিনেমার বৈশিষ্ট ছিল তার গল্প বলার ঢং। বেশ গুছিয়ে তিনি তার গল্প উপস্থাপন করেন। কিন্তু হালদা অন্যরকম। তৌকির হয়ত হালদাকে প্রতিবাদ স্বরূপ বানিয়েছেন। দূষণের থেকে হালদাকে বাঁচাতে হয়ত এটি তৌকিরের প্রতিবাদ উপস্থাপন। তাই গল্পের দিকে তার আগ্রহ কম ছিল লেগেছে। একটা প্রেডিক্টেড গল্প দিয়ে তৌকির তার চরিত্রদের সাজিয়েছেন। কিন্তু তার চরিত্ররা ছিলেন অসাধারণ। মনু মিয়া চরিত্রে ফজলুর রহমান বাবু আর তার কন্যা হাসু চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ভীষণ চমৎকার ছিলেন। বদিউজ্জামান চরিত্রে মোশারফ করিমকে দেখে মুগ্ধ হয়েছি। নাদের চৌধুরী ওরফে জাহিদ হাসান ভাল অভিনয় করেছেন কিন্তু অত সাবলিল ভাবে কথা বলতে পারছিলেন না লেগেছে। নাদেরের মা দিলারা জামানকে বেশ ভাল লেগেছে।

পুরো সিনেমার ভাষা চট্টগ্রামের আঞ্চলিক হওয়াতে বুঝতে অসুবিধা হলেও এই চ্যালেঞ্জ নেবার জন্য তৌকিরকে সাধুবাদ। সকল আঞ্চলিক ভাষায় সিনেমা হোক। তবে সব থেকে ভাল লেগেছে সিনেমার দৃশ্যায়ন। তৌকির যেন মুগ্ধতার ডালি খুলে দিয়েছেন আর আমরা অভিভূত হয়ে তা দর্শন করেছি। ঘুটঘুটে অন্ধকারের বিদ্যুতের ঝিলিক কিংবা নদীর পানিতে ঝুম বর্ষা, আহারে দৃশ্য।

হালদা শুধু নদীকেই দেখায়নি, এ অঞ্চলের নারীদের সাথে যে ভীষণ অন্যায় করা হয়, নারীদেরকে যে ভোগের পণ্য ভাবা হয় তাও দেখিয়েছে। নারীকে দিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করিয়েছে। হালদার ভেতরে গল্প নাহয়ে গল্পের ভেতরে হালদা হলে হয়ত আরো ভাল করে উপভোগ করতে পারতাম কিন্তু এটি বলতেই হবে যে, হালদা হলো একটি পুরোপুরি বাংলা সংস্কৃতির সিনেমা যা দেখে আপন আপন অনুভূত হচ্ছিল। হালদা সিনেমার জন্য শুভ কামনা রইল।

সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×