somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফায়েজুর রহমান সৈকত
কোন এক সময় লেখালেখি শুরু করবো। এখন যা লিখছি তা সেই সময়ের জন্যে প্রস্তুতি আসলে। আর লেখার জন্যে নতুন নতুন তথ্য যোগাড় করছি আপাতত।

সেই মেয়েটি

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফোনের কন্টাক্ট লিস্ট ঘাটার সময় একটা অদ্ভুত নাম চোখে পড়লো, "sei meyeti" । মুচকি হেসে ডায়াল করলাম।

অচেনা এই নাম্বারটি কার তা কখনো জানতে পারিনি। কী তার নাম, বয়স কত, কিসে পড়ে, থাকেই বা কোথায় কিছুই জানতাম না। অবশ্য জানার জন্যে বেশি চেষ্টাও করিনি। একবার জিজ্ঞেস করেছিলাম, বলেছিল সময় হলে পরে কোনদিন জানাবে। প্রায় দুই বছর হতে চলল, সেই সময় আর কখনো হয়নি। সে নিজেই আমার খোঁজ নিত। বেশিরভাগ সময় রাত এগারটার পরে তার নাম্বার থেকে এসএমএস পেতাম। কী করছি, ভাল আছি কিনা, কাউকে পছন্দ করি কিনা এইসব হাবিজাবি কথা জানতে চাইতো। প্রথম দিকে খুব উৎসাহী হয়ে ফোন দিতাম, রিসিভ করতো কিন্তু কথা বলতো না। একদিন মেজাজ দেখিয়ে জিজ্ঞেস করলাম তুমি মানুষ তো, নাকি?
ওপাশ থেকে মিহি কন্ঠে "হু" বলেছিল। তারপর আর কোনদিন কন্ঠও শুনিনি। যখন বুঝতে পারলাম সে কথা বলতে চায় না, আমিও আর ফোন দিইনি।

এক মাঝরাতে আবার টেক্সট আসলো, "আমি একটু প্রবলেমে আছি। আপনার সাথে পরে যোগাযোগ করবো।" মেসেজ পড়ে মনে হচ্ছিল সে খুব বিচলিত। জিজ্ঞেস করবো কিনা বুঝতে পারছিলাম না। কিন্তু আমি জানতাম যে জানতে চাইলেও কোন উত্তর দিবেনা। তাই "কী হয়েছে?" এই কথাটা সেদিন আমি তাকে জিজ্ঞেস করিনি। শুকনো হাসির ইমো দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আজ প্রায় দুই বছর হলো আর কোন বার্তা পাইনি।

দুই বছর পরে আজকে সেই নাম্বারটিতে ডায়াল করার পরে একটা মেয়েলি কন্ঠ বলতে শুরু করেছে, আপনি যে নাম্বারটিতে কল করেছেন সেটি এখন বন্ধ আছে।
ভাবছি নাম্বারটা কেটে দিবো কিনা নাকি রেখে দিবো। থাকুক। ফোনটা পকেটে রেখে দিলাম।

(৩০/১০/২০১৩)
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×