somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

কোটা শুধু মুক্তিযোদ্ধাদের জন্যে নয়, শ্রমিক আর কৃষকদের জন্যেও প্রয়োজন

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের রাষ্ট্রে শ্রমিক, কৃষক আর একজন মুক্তিযোদ্ধা/বুদ্ধিজীবী একটি সাবানের যে মূল্য পরিশোধ করেন আর একজন ধনী ব্যবসায়ী সেই সাবানের জন্যে ঐ একই মূল্য পরিশোধ করেন, তা কি খুব অবাক করা বিষয় নয়!

এটা না হয়ে যদি এমন যদি হতো, প্রত্যেক শ্রেণীর মানুষদের জন্যে আলাদা মূল্য তালিকা থাকবে প্রতিটি দোকানে, তাহলে শ্রমিক, কৃষক আর বুদ্ধিজীবীরা সমাজে এক বিশেষ স্থান পেতেন না?

আমাদের দেশে এক্ষণ যেভাবে একজন মানুষকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেওয়া হয়, তা একটু পাল্টে দিয়ে সরকার যদি সিদ্ধান্ত নেয় যে, এখন থেকে শ্রমিক, কৃষক আর বুদ্ধিজীবীরাই হবেন রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার প্রথম দাবীদার!

সেই মোতাবেক সকল পণ্যের মূল্য, যাতায়াত ভাড়া, খাবারের দাম সবই এই তিন শ্রেণীর মানুষদের জন্যে আলাদা করে দেওয়া হলো, তখন তো রাষ্ট্রে শরীর এবং বুদ্ধিভিত্তিক কর্মের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাওয়ারই কথা।



এটা কিভাবে করা যাবে?
প্রথমেই একটি জরিপ চালিয়ে এই তিন শ্রেণী'র ন্যাশনাল আই,ডি-তে উল্লেখ করে দেওয়া হবে 'বিশেষ সুবিধাপ্রাপ্ত' শ্রেণী হিসেবে। যেখানেই তা দেখানো হবে, উনারা রাষ্ট্রের অন্যান্য নাগরিকদের চেয়ে বেশি সম্মান ও সুবিধা পাবেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে এই তিন শ্রেণী'র মানুষদের জন্যে বিশেষ কোয়ালিটি'র পণ্য অথবা কোন পণ্যের জন্যে বিশেষ দাম রাখার ব্যাপারে উৎসাহিত করা হবে সরকারের পক্ষ থেকে।

এই সুবিধা কেন দেওয়া প্রয়োজন?
মনে রাখতে হবে যে, শ্রমিক আর কৃষকেরা একটি রাষ্ট্রের প্রাণ। মুক্তিযোদ্ধারাও। তাঁরা ঠিক ভাবে বাঁচলেই, একটি দেশের সামগ্রিক অবস্থা'র উন্নতি ঘটবে। যাদের দেশের উন্নয়নে কোন ভূমিকা নেই, তাদের রাষ্ট্রীয় সুবিধা দেওয়ার কোন মানে নেই।

যে সমাজ শ্রমিক, কৃষক আর বুদ্ধিজীবীদের বিশেষ সুযোগ-সুবিধা দেয় না, এঁদের উপর বিশাল ট্যাক্সের বোঝা চাপিয়ে দেয়, সেই সমাজ একটি জাতির শত্রু। অথচ, আমাদের দেশে দেখা যায়, ১২ ঘণ্টা কাজ করে একজন দিন-মজুর যে আয় করেন, তার চেয়ে ১০ গুণ বেশি আয় করেন একজন কম শ্রমের নাগরিক।



পরিশেষঃ
এই কথাগুলো সরকার এবং ব্যবসায়ী সবাইকেই মনে রাখতে হবে যে, পণ্য বিপনন এবং বিক্রির অসুস্থ্য প্রতিযোগিতা যেমন একটি দেশের জন্যে মঙ্গল নয়, তেমনি উচ্চ হারে ট্যাক্স আরোপও একটি জাতির জন্যে কোন ক্রমেই মঙ্গল বয়ে আনতে পারে না। একটি দেশের সম্পদকে একটি নির্দিষ্ট ক্লাসের হাতে কুক্ষিগত হতে দেওয়া জাতির জন্যে খুবই বিপদজনক। সরকারকে এই দিকে খুবই মনোযোগের সাথে লক্ষ্য রাখতে হবে।

১ম ছবিসূত্রঃ উইকিপিডিয়া

=======
২য় প্রকাশ
=======
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৫
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

নদী হত্যায় সম্ভবত আপনিও জড়িত

লিখেছেন অপলক , ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৪

আপনি আমি প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে নদীকে হত্যা করি। হয় রাতারাতি বা তিলে তিলে। কিন্তু কিভাবে, সেটাই দেখাবো।



সবার আগে জানা দরকার কোন জলাশয় বা জলাধারকে নদী বলব?

দুনিয়ার বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

×