somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

ইরানে ইউক্রেনের যাত্রীবাহী বিমানে 'অনিচ্ছাকৃত' হামলা আর মালয়েশিয়ার যাত্রীবাহী বিমানে হামলা একই সূত্রে বাঁধা?

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইরান অবঃশেষে স্বীকার করেছে যে, ইরানে ইউক্রেনের যে বিমানটি বিধ্বস্ত হয়, তা তাদের নিজেদের মিসাইল হামলায় হয়েছে। ইরান যদিও বলছে যে, তা ছিলো অনিচ্ছাকৃত ভূল, কিন্তু, এখন প্রশ্ন জাগছে যে, আসলেই কি তা ভূল ছিলো, নাকি ছিলো ইউক্রেনের উপর একটি প্রতিশোধ?

২০১৪ সালের ১৭ জুলাই। মালয়েশিয়ার Flight 17 পূর্ব ইউক্রেনের উপর দিয়ে উড়ে যাচ্ছিলো। ঠিক তখন, একটি বাক সারফেস-টু-এয়ার মিসাইল আঘাত হানে ঐ বিমানে। তাতে মারা যান ২৮৩-জন আরোহী এবং ১৫-জন ক্রু-এর সবাই। ঐ বিমানের কোন হদিসই আর খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, হল্যান্ডের নেতৃত্বে একটি যৌথ তদন্ত কমিটি একটি রিপোর্ট প্রকাশ করে। যাতে বের হয়ে আসে একটি রোমহর্ষক ঘটনা। মালয়েশিয়ার বিমানটি যখন ইউক্রেনের উপর দিয়ে উড়ে যাচ্ছিলো, তখন রাশিয়াপন্থী একটি মিলিশিয়া গ্রুপের ছোড়া একটি মিসাইল ঐ বিমানে আঘাত করে।

প্রায় ৫ বছর পরে, আরেকটি যাত্রীবাহী বিমানে মিসাইল হামলা হলো। এবারে, ইউক্রেনের বিমানের পালা। ইরানের 'অনিচ্ছাকৃত' হামলায় মারা গেলেন ১৭৬-জন!

এখানে অবাক করা বিষয় হচ্ছে, বিশ্ব রাজনীতিতে ইরান রাশিয়ার কৌশলগত পার্টনার। এখন প্রশ্ন হচ্ছে, ইউক্রেনের এই বিমানে ইরানের 'হামলা' কি এই দুই দেশের সম্পর্কে অবনতি ঘটাবে? নাকি, রাশিয়া এর প্রতিশোধ নিবে অন্য কোন ভূমিতে, অন্য কোন দলের মাধ্যমে কোন মুসলিম দেশের বিমানে আঘাত হেনে? সময়ই হয়তো তা বলে দিবে। এই 'প্রতিশোধ'-এর পালা কি চলতেই থাকবে?

কিন্তু, সে যা-ই হোক। এরকম হামলা সাধারণ যাত্রীদের জন্যে ক্ষতিকরই বটে।

সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৪
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×