গত কয়েক দিন ধরেই খুব কাশি। এর আগে জ্বর ছিলো। গতকাল থেকে চোখে ইনফেকশন।
আই,ই,ডি,সি,আর-এর জরুরী নাম্বারে ফোন করলাম। আমি আক্রান্ত হয়েছি কি না তা চেক করানো দরকার। কিন্তু, অনেক চেষ্টা করার পরেও ফোন গেলো না। শেষে, এপোলো হাসপাতালের এই এপের শরণাপন্ন হলাম- view this link এটা দিয়ে নিজে নিজেই করোনা ভাইরাস আছে কি না তা চেক করা যায়। ফলাফল আসলো পজিটিভ!
গত কয়েক সপ্তাহে, বিদেশ ফেরত কারো সাথে যোগাযোগ না হলেও, একজন রোগীর সেবায় কয়েকবার হাসাপাতালে যেতে হয়েছিলো। সেইখান থেকেই কি সংক্রমণ হয়েছে? হবে হয়তো।
আমি এখন নিজের বাসায় আইসেলশনে। রুমের মাঝেই খাওয়া-দাওয়া করছি।
তবে, শরীর দূর্বল হলেও, মনটা সাংঘাতিক রকম শক্ত। ভালো হয়ে শীঘ্রই।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




