
'ওগো, রাজ প্রাসাদে একটু যাবে কি? যদিবা একটু খাদ্যের সন্ধান পাওয়া যায়, আমার ভুখা ছেলে-মেয়েগুলো'র জন্যে।' সম্রাটের সেনাবাহিনীর এক অফিসারের স্ত্রী স্বামীকে এই কথা বললেন।
'দস্তরখানা আজ বন্ধ,' স্বামী বললেন, 'গতকাল রাতে সম্রাট যে আজ রোযা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।'
ক্ষুধার জ্বালায় স্ত্রী মাথা নিচু করে গুমড়ে কেঁদে উঠে বললেন-
'এভাবে উপবাস থেকে রাজা কি পেতে চান যখন তাঁর উপবাস ভঙ্গের সময়টা আমাদের সন্তানদের মুখে হাসি নিয়ে আসে?'
যার খাওয়ার সময়টা এমন আনন্দের উপলক্ষ নিয়ে আসে, সে অবিরত রোযা রেখে যাওয়া একজন প্রার্থনাকারী'র চেয়ে অনেক উত্তম। তাই, সেই লোকের সংসর্গে থাকো যে উপবাসের দিনে সকাল বেলা নিজের খাদ্য গরীব-দুখীদের মাঝে বন্টন করে দেয়।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




